MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 7 অক্টোবর 2026 21:33 IST
হাইলাইট
  • Amazon Great Indian Festival সেলে 15,000 টাকা ছাড়ে মিলবে MacBook Neo
  • MacBook Neo হল Apple-এর সবচেয়ে সস্তা ল্যাপটপ
  • এটি 13 ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে ও A18 Pro চিপসেট দিয়ে সজ্জিত

MacBook Neo comes with Apple’s A18 Pro chip

Photo Credit: Apple

Amazon Great Indian Festival সেল আজ রাতে Prime মেম্বারদের জন্য শুরু হবে। অক্টোবর 9 থেকে সকল ক্রেতাদের জন্য সেলের দ্বার উন্মুক্ত করে দেওয়া হবে। আপনি যদি নতুন ল্যাপটপ নেওয়ার কথা ভাবেন এবং টার্গেট Apple-এর MacBook হলে দারুণ খবর অপেক্ষা করছে। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে MacBook Neo প্রায় 15,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ পাওয়া যাবে। এটি বর্তমানে অ্যাপলের সবচেয়ে সস্তা ল্যাপটপ। এতে iPhone 16 Pro সিরিজে ব্যবহৃত A18 Pro চিপসেট রয়েছে। Apple তাদের এই ল্যাপটপে 16 ঘন্টা ব্যাটারি লাইফের দাবি করছে।

Amazon Great Indian Festival: Apple MacBook Neo মিলবে 64,990 টাকায়

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ম্যাকবুক নিও মডেলের দাম কমতে চলেছে। এটি বর্তমানে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে 79,990 টাকায় তালিকাভুক্ত থাকতে দেখা গিয়েছে। কিন্তু রিপোর্ট অনুসারে, আসন্ন সেলে ডিভাইসটি 64,990 টাকায় পাওয়া যাবে। অর্থাৎ, ক্রেতাদের জন্য 15,000 টাকা ছাড় থাকছে।

অফারটি ল্যাপটপের 8 জিবি ইউনিফায়েড মেমরি এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য। মনে রাখবেন, অফার প্রাইসের মধ্যে ফ্ল্যাট ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত আছে। এটি সাইট্রাস, ব্ল্যাশ, ইন্ডিগো, ও সিলভার কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। Amazon তিন মাসের নো-কস্ট EMI অফার করছে।

জানিয়ে রাখি, Apple MacBook Neo-এর সামনে 13 ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে আছে, যা 500 নিট পিক ব্রাইটনেস ও 2,408 x 1,506 পিক্সেল রেজোলিউশন সমর্থন করে। এতে ম্যাজিক কিবোর্ড ও টাচ আইডির সুবিধা আছে। ল্যাপটপের ওজন মাত্র 1.23 কেজি।

A18 Pro প্রসেসর 6টি কোরের সিপিইউ, 5টি কোরের জিপিইউ, এবং 16টি কোরযুক্ত নিউরাল ইঞ্জিন নিয়ে গঠিত। ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট রয়েছে। এটি লেটেস্ট macOS Tahoe-এ রান করে। সাথে ডুয়াল স্পিকার ও 1080p ফেসটাইম ক্যামেরা দেওয়া হয়েছে। ল্যাপটপটি 3.5 মিমি হেডফোন জ্যাক ও দুটি ইউএসবি টাইপ-সি পোর্টের সাথে এসেছে।

Advertisement

64,990 টাকায় ম্যাকবুক নিও গোল্ডেন ডিল বলা চলে। কারণ সেল শেষ হলে দাম আবার বেড়ে যাবে। এটি কম্প্যাক্ট ল্যাপটপ হিসেবে সেরা। আকারে ছোট হওয়ার ফলে সহজে সাথে নিয়ে ঘোরা যায়। ওয়েব ব্রাউজিং, অফিসের কাজ, এবং কনটেন্ট দেখার জন্যও উপযুক্ত। A18 Pro চিপ, লিকুইড রেটিনা ডিসপ্লে, ও MacOS-এর জন্য অনেকেই কিনতে চাইলেও, 8 জিবি র‍্যাম এবং 256 জিবি SSD স্টোরেজের সীমাবদ্ধতাও মাথায় রাখা ভাল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  2. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  3. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  4. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  5. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  6. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  7. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  8. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  9. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  10. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.