Amazon Great Indian Festival সেল আজ রাতে Prime মেম্বারদের জন্য শুরু হচ্ছে।
Photo Credit: Apple
MacBook Neo comes with Apple’s A18 Pro chip
Amazon Great Indian Festival সেল আজ রাতে Prime মেম্বারদের জন্য শুরু হবে। অক্টোবর 9 থেকে সকল ক্রেতাদের জন্য সেলের দ্বার উন্মুক্ত করে দেওয়া হবে। আপনি যদি নতুন ল্যাপটপ নেওয়ার কথা ভাবেন এবং টার্গেট Apple-এর MacBook হলে দারুণ খবর অপেক্ষা করছে। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে MacBook Neo প্রায় 15,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ পাওয়া যাবে। এটি বর্তমানে অ্যাপলের সবচেয়ে সস্তা ল্যাপটপ। এতে iPhone 16 Pro সিরিজে ব্যবহৃত A18 Pro চিপসেট রয়েছে। Apple তাদের এই ল্যাপটপে 16 ঘন্টা ব্যাটারি লাইফের দাবি করছে।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ম্যাকবুক নিও মডেলের দাম কমতে চলেছে। এটি বর্তমানে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে 79,990 টাকায় তালিকাভুক্ত থাকতে দেখা গিয়েছে। কিন্তু রিপোর্ট অনুসারে, আসন্ন সেলে ডিভাইসটি 64,990 টাকায় পাওয়া যাবে। অর্থাৎ, ক্রেতাদের জন্য 15,000 টাকা ছাড় থাকছে।
অফারটি ল্যাপটপের 8 জিবি ইউনিফায়েড মেমরি এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য। মনে রাখবেন, অফার প্রাইসের মধ্যে ফ্ল্যাট ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত আছে। এটি সাইট্রাস, ব্ল্যাশ, ইন্ডিগো, ও সিলভার কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। Amazon তিন মাসের নো-কস্ট EMI অফার করছে।
জানিয়ে রাখি, Apple MacBook Neo-এর সামনে 13 ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে আছে, যা 500 নিট পিক ব্রাইটনেস ও 2,408 x 1,506 পিক্সেল রেজোলিউশন সমর্থন করে। এতে ম্যাজিক কিবোর্ড ও টাচ আইডির সুবিধা আছে। ল্যাপটপের ওজন মাত্র 1.23 কেজি।
A18 Pro প্রসেসর 6টি কোরের সিপিইউ, 5টি কোরের জিপিইউ, এবং 16টি কোরযুক্ত নিউরাল ইঞ্জিন নিয়ে গঠিত। ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট রয়েছে। এটি লেটেস্ট macOS Tahoe-এ রান করে। সাথে ডুয়াল স্পিকার ও 1080p ফেসটাইম ক্যামেরা দেওয়া হয়েছে। ল্যাপটপটি 3.5 মিমি হেডফোন জ্যাক ও দুটি ইউএসবি টাইপ-সি পোর্টের সাথে এসেছে।
64,990 টাকায় ম্যাকবুক নিও গোল্ডেন ডিল বলা চলে। কারণ সেল শেষ হলে দাম আবার বেড়ে যাবে। এটি কম্প্যাক্ট ল্যাপটপ হিসেবে সেরা। আকারে ছোট হওয়ার ফলে সহজে সাথে নিয়ে ঘোরা যায়। ওয়েব ব্রাউজিং, অফিসের কাজ, এবং কনটেন্ট দেখার জন্যও উপযুক্ত। A18 Pro চিপ, লিকুইড রেটিনা ডিসপ্লে, ও MacOS-এর জন্য অনেকেই কিনতে চাইলেও, 8 জিবি র্যাম এবং 256 জিবি SSD স্টোরেজের সীমাবদ্ধতাও মাথায় রাখা ভাল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Lenovo ThinkBook 14x Launched in India With Intel Core Ultra Series 2 Processors: Price, Specifications