4G কানেক্টিভিটি সহ নতুন টু-ইন-ওয়ান ল্যাপটপ নিয়ে এল Dell

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 জানুয়ারী 2019 13:25 IST
হাইলাইট
  • নতুন টু-ইন-ওয়ান ল্যাপটপ লঞ্চ করল Dell
  • দাম 1,599 মার্কিন ডলার (প্রায় 1,11,000 টাকা)
  • Dell Latitude 7400 2-in-1 ল্যাপটপের ওজন 1.36 কিলোগ্রাম

Dell Latitude 7400 2-in-1 ল্যাপটপের ওজন 1.36 কিলোগ্রাম

নতুন টু-ইন-ওয়ান ল্যাপটপ লঞ্চ করল Dell। এটি বিশ্বের সবথেকে ছোট 14 ইঞ্চি বাণিজ্যিক টু-ইন-ওয়ান ল্যাপটপ। Dell Latitude 7400 ল্যাপটপে রয়েছে Dell এর ExpressSign-in, Cat. 16 Gigabit LTE আর ExpressCharge। মাত্র 1 ঘন্টায় 80 শতাংশ চার্জ হয় এই ল্যাপটপ। মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে Dell Latitude 7400 2-in-1 বিক্রি শুরু হবনে। দাম 1,599 মার্কিন ডলার (প্রায় 1,11,000 টাকা)।

Dell Latitude 7400 2-in-1 ল্যাপটপের ওজন 1.36 কিলোগ্রাম। তবে বিভিন্ন কনফিগারেশানের জন্য আলাদা ওজন হবে। ল্যাপটপটি ভাঁজ করে ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে। Dell জানিয়েছে Latitude 7400 ল্যাপটপের প্রসেসার ঠান্ডা রাখার জন্য বিশেষ কৌশল ব্যবহার হয়েছে।

Advertisement

 

আরও পড়ুন: Inspiron 5000 সিরিজে দুটি নতুন ল্যাপটপ লঞ্চ করল Dell

 

Dell Latitude 7400 2-in-1 ল্যাপটপের ExpressSign-in ফিচারে খুব সহজেও ল্যাপটপ অন করে ব্যবহার করা যাবে। প্রথমে ল্যাপটপের প্রক্সিমিটি সেন্সারের মাধ্যমে নিজে থেকে আপনার হাতের চাপ বুঝপে এই ল্যাপটপ। এর পরে ক্যামেরার উপরে থাকা ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে লগ ইন হবে। ল্যাপটপ থেকে দূরে সরে গেলে Dell Latitude 7400 2-in-1 তা নিজে থেকেই বুঝে ল্যাপটপ লক করে দেবে।

Advertisement

Dell Latitude 7400 2-in-1 স্পেসিফিকেশান

ল্যাপটপের ভিতরে রয়েছে Intel অষ্টম জেনারেশানের U – সিরিজ প্রসেসার। থাকছে 16GB LPDDR3 RAM, 1TB M.2 PCIe NVMe SSD আর Intel UHD Graphics 620 GPU। Dell Latitude 7400 2-in-1 এ থাকছে একটি 14 ইঞ্চি FHD টাচ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 16:9। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5।

 

আরও পড়ুন: একসাথে চারটি নতুন ল্যাপট নিয়ে এল Asus, কী থাকছে জেনে নিন

Advertisement

 

ল্যাপটপের পাশে দুটি USB Type-A 3.1 পোর্ট থাকবে। আর থাকবে দুটি Thunderbolt 3 পোর্ট (Tyape-C), একটু ফুল সাইজ HDMI, সিম কার্ড স্লট microSD কার্ড রিডার । কানেক্টিভিটির জন্য থাকছে ডুয়াল ব্যান্ড WIFI, Bluetooth 5.0, LTE।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Dell, CES, CES 2019
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  2. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  3. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  4. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  5. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  6. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  7. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  8. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  9. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  10. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.