দুটি 11.6 ইঞ্চি কনভার্টিবেল ক্রোমবুক, একটি 14 ইঞ্চি ক্রোমবুক আর একটি Chrome OS ট্যাবলেট লঞ্চ করেছে Asus।
Photo Credit: Asus
আগামী কয়েক মাসের মধ্যেই নতুন এই ল্যাপটপ বিক্রি শুরু করবে Asus
Chrome OS অপারেটিং সিস্টেম সহ চারটি নতুন ল্যাপটপ নিয়ে এল Asus। ক্রোমবুক এডুকেশান সিরিজের অধীনে লঞ্চ হয়েছে এই ল্যাপটপগুলি। দুটি 11.6 ইঞ্চি কনভার্টিবেল ক্রোমবুক, একটি 14 ইঞ্চি ক্রোমবুক আর একটি Chrome OS ট্যাবলেট লঞ্চ করেছে তাইওয়ানের কোম্পানিটি।
আগামী কয়েক মাসের মধ্যেই নতুন এই ল্যাপটপ বিক্রি শুরু করবে Asus। লঞ্চের সময় দাম জানানো হবে।
আরও পড়ুন: Inspiron 5000 সিরিজে দুটি নতুন ল্যাপটপ লঞ্চ করল Dell
Asus Chromebook Tablet CT100
Asus Chromebook Tablet CT100 কোম্পানির প্রথম Chrome OS সহ ট্যাবলেট। Asus জানিয়েছে হাত থেকে পড়ে গেলে সামান্য আঘাত সামলে নিয়ে পারবে এই ট্যাপলেট। Asus Chromebook Tablet CT100 এ রয়েছে একটি 9.7 ইঞ্চি ডিসপ্লে। ট্যাবলেটের ভিতরে রয়েছে হেক্সা কোর প্রসেসার, Mali-T864 GPU, 4GB RAM আর 32GB স্টোরেজ।
Asus Chromebook C204
আগের থেকে পাতলা Asus Chromebook C204। এই ল্যাপটপের কি-বোর্ডে জল পড়লে কোন ক্ষতি হবে না। চ্যাসিসে থাকছে রাবারাইজড ফিনিশ। Asus Chromebook C204 এর ভিতরে থাকছে Celeron N4000 প্রসেসার। সাথে থাকছে 4GB RAM, একটি USB Type-A 3.1 পোর্ট, দুটি USB Type-C পোর্ট আর 50WHr ব্যাটারি। সহজেই এই ল্যাপটপে এক দিন ব্যাক আপ পাওয়া যাবে।
আরও পড়ুন: লেটেস্ট Intel Core i3 প্রসেসার সহ দুটি নতুন Mi Notebook Air লঞ্চ করল Xiaomi
Asus Chromebook Flip C214
Asus Chromebook Flip C214 একটি টু-ইন-ওয়ান ল্যাপটপ। এই ল্যাপটপে রয়েছে Celeron N4000 প্রসেসার। সাথে থাকছে 8GB RAM, একটি USB Type-A 3.1 পোর্ট, দুটি USB Type-C পোর্ট।
Asus Chromebook C403
Asus Chromebook C403 তে রয়েছে 14 ইঞ্চি ডিসপ্লে। এই ল্যাপটপে রয়েছে একটি শক্তপোক্ত কি-বোর্ড। ল্যাপটপের ভিতরে থাকছে Intel Celeron N3350 প্রসেসার, 4GB RAM আর 32GB স্টোরেজ। সাথে একটি USB Type-A 3.1 পোর্ট, দুটি USB Type-C পোর্ট থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale