ভারতে নতুন SSD লঞ্চ করল iBall

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 নভেম্বর 2018 12:29 IST
হাইলাইট
  • 120GB, 240GB আর 480GB স্টোরেজে পাওয়া যাবে iBall Phantom SSD
  • র দাম শুরু হচ্ছে 5,425 টাকা থেকে
  • রয়েছে 500 MBps রিড স্পিড, TRIM কমান্ড, এরর ডিটেকশান কোড

iBall Phantom SSD তে থাকছে TRIM কমান্ড, এরর ডিটেকশান কোড, RAID আর SMART মনিটারিং সিস্টেম

সম্প্রতি ভারতে নতুন সলিড স্টেট ড্রাইভ (SSD) লঞ্চ করেছে iBall। 120GB, 240GB আর 480GB স্টোরেজে পাওয়া যাবে এই 2.5 ইঞ্চি SSD। নতুন iBall Phantom SSD তে রয়েছে 3D NAND ফ্ল্যাশ অ্যান্ড টার্বো বুস্ট এসএলসি ক্যাশ টেকনোলজি। নতুন এই টেকনোলজির মাধ্যমে আগের থেকে দশ গুন জলদি কম্পিউটার বুট হবে। এছাড়াও আগের থেকে বেশি স্পিডে কম্পিউটার বন্ধ বা ডাটা ট্রান্সফার করা যাবে। নতুন এই SSD তে থাকছে TRIM কমান্ড, এরর ডিটেকশান কোড, RAID আর SMART মনিটারিং সিস্টেম। নতুন iBall SSD র দাম শুরু হচ্ছে 5,425 টাকা থেকে। নতুন এই SSD র সাথে তিন বছর ওয়্যারিন্টি দেবে iBall।

120GB স্টোরেজে iBall SSD র দাম 5,425 টাকা। অন্যদিকে 240GB আর 480GB iBall SSD কিনতে যথাক্রমে 8,425 টাকা আর 17,425 টাকা খরচ হবে।

Advertisement

iBall Phantom SSD তে রয়েছে 500 MBps রিড স্পিড। তবে 120GB স্টোরেজে 430 MBps রিড স্পিড পাওয়া যাবে। 240GB আর 480GB স্টোরেজে পাওয়া যাবে 500 MBps রিড স্পিড। কোম্পানি জানিয়েছে ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের জন্য আদর্শ এই SSD। iBall Phantom SSD এর ওজন 77 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.