এক বিশেষ Helo লাইটের বৈশিষ্ট্য দ্বারা সজ্জিত হতে চলেছে-iQOO 13

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 30 অক্টোবর 2024 12:26 IST
হাইলাইট
  • Amazon তার ওয়েবসাইটে iQOO 13-এর জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ তৈরি
  • হ্যান্ডসেটিটির পিছনে অংশে একটি রিংয়ের আকারে আলো থাকবে
  • এটিতে একটি 6,150mAh-এর ব্যাটারি থাকতে পারে

iQOO 13 will launch in China on October 30

Photo Credit: iQOO

খুব শীঘ্রই ভারতে iQOO 13 লঞ্চ করা হবে,বিগত সোমবার চিনা প্রযুক্তি ব্যান্ডটি এই তথ্যটি নিশ্চিত করেছে।যদিও এখনো পর্যন্ত এটির লঞ্চের সঠিক তারিখ ঘোষণা করা হয়নি,কিন্তু ইতিমধ্যেই কোম্পানী জানিয়েছে যে,ভারতে এটি অ্যামাজনের মাধ্যমে ক্রয় করা যাবে। iQOO 13-এর পিছনের ক্যামেরার আইল্যান্ডের চারপাশে একটি ডায়নামিক লাইটের উপাদান থাকবে বলে জানা যাচ্ছে।চীনে iQOO 13 অক্টোবরের 30 তারিখে লঞ্চ হবে। এটি Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চলবে এবং এটিতে 2K রেজোলিউশন সহ BOE-এর Q10 8T LTPO OLED বৈশিষ্ট্য থাকবে।

ভারতীয় iQOO একটি X-পোস্টের মাধ্যমে নতুন Helo লাইটের বৈশিষ্ট্য এবং ভারতে iQOO 13-এর উপলব্ধতা সম্পর্কে ঘোষণা করেছে।এটি নিশ্চিত করা হয়েছে যে হ্যান্ডসেটটি কোম্পানীর ভারতীয় ওয়েবসাইট এবং অ্যামাজনের মাধ্যমে বিক্রি করা হবে।ব্র্যান্ডটি ফোনটির পিছনের ডিজাইনটি একটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশ করেছে।যেখানে দেখা যাচ্ছে, ক্যামেরা আইল্যান্ডের পাশে একটি Helo লাইট উপাদান যোগ করা হয়েছে।বলা হয়েছে যে, এটি ডায়নামিক আলোর এফেক্ট প্রদান করে যা গেমের ক্ষেত্রে আরো গভীর অভিজ্ঞতাকে প্রভাবিত করে।

অন্যদিকে অ্যামাজন iQOO 13-এর জন্য তার ওয়েবসাইটে একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ তৈরী করেছে। তালিকাটিতে দেখা গিয়েছে যে,হ্যান্ডসেটটি Snapdragon 8 Elite চিপসেটের মাধ্যমে চলবে।

iQOO 13-এর স্পেসিফিকেশন:

iQOO 13,আগামী 30সে অক্টোবর চীনে লঞ্চ হতে চলেছে এবং কোম্পানী ফোনটির মূল বৈশিষ্ট্যগুলির
উন্মোচন ঘটিয়েছে।লঞ্চের অনুষ্ঠানটি শুরু হবে স্থানীয় সময় বিকেল 4p.m থেকে (1.30pm IST)। দেখানো হয়েছে যে,হ্যান্ডসেটটি কালো,সবুজ, ধূসর এবং সাদা রঙের বিকল্পে উপলব্ধ থাকতে চলছে। নিশ্চিতভাবে আসন্ন হ্যান্ডসেটটি 2K রেজোলিউশনের সাথে BOE এর Q10 8T LTPO OLED ডিসপ্লে দ্বারা সজ্জিত থাকবে, যেটির রিফ্রেশ রেট 144Hz।ফোনটির বডিটি 7.99মিমি পুরু হবে। এটি 120W-এর দ্রুত চার্জিং সমর্থিত,একটি 6,150mAh ব্যাটারীর মাধ্যমে চলতে পারে।

কোম্পানী গেমের ক্ষেত্রে iQOO 13-টিতে তাদের স্ব-উন্নত গেমিং চিপ Q2 যুক্ত করবে।হ্যান্ডসেটটি চীনের বাজারে OriginOS 5-এর সাথে আসবে বলে টিজ করা হয়েছে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iQOO 13, iQOO, iQOO 13 Specifications
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  2. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  3. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  4. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  5. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  6. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  7. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  8. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  9. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  10. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.