ভারতে ThinkPad E সিরিজের নতুন ল্যাপটপ লঞ্চ করল Lenovo

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 সেপ্টেম্বর 2018 18:04 IST
হাইলাইট
  • ThinkPad E480 ল্যাপটপ লঞ্চ করল Lenovo
  • Lenovo ThinkPad E480 এর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে
  • বিভিন্ন ভেরিয়েন্টে থাকবে Intel Core i3, Core i5 আর Core i7 প্রসেসার

Lenovo ThinkPad E480 তে 13 ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে।

 

ভারতে ThinkPad E480 ল্যাপটপ লঞ্চ করল Lenovo। এর ফলেই ভারতে কোম্পানির ThinkPad E সিরিজের মুকুটে নতুন পালক যোওগ হল। ছোট ও মাঝারী ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই ল্যাপটপ ডিজাইন করেছে কোম্পানি। এই ল্যাপটপে রয়েছে লেটেস্ট অষ্টম জেনারেশান Intel Core প্রসেসার আর 32GB পর্যন্ত RAM। 11 গ্রেড মিলিটারি স্পেসিফিকেশান সহ স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট এই ল্যাপটপ তোরী করেছে Lenovo। কোম্পানি জানিয়েছে ThinkPad E480 তে 13 ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। Lenovo ThinkPad E480 এর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে।

Lenovo ThinkPad E480 তে রয়েছে একটি 14 ইঞ্চি Full HD IPS ডিসপ্লে। ল্যাপটপের বিভিন্ন ভেরিয়েন্টের ভিতরে থাকবে Intel Core i3, Core i5 আর Core i7 প্রসেসার। Windows 10 অপারেটিং সিস্টেমের এই ল্যাপটপে 32GB পর্যন্ত RAM থাকবে। এর সাথেই ThinkPad E480 te অপশানাল 2GB DDR5 AMD Radeon RX 500 গ্রাফিক্স কার্ড পাওয়া যাবে। এই ল্যাপটপে 500GB পর্যন্ত হার্ড ড্রাইভ ও 500GB পর্যন্ত SSD থাকবে। ThinkPad E480 তে থাকবে ব্যাকলিট কি-বোর্ড।

আরও পড়ুন: Lenovo -র নতুন ল্যাপটপে আছে 6TB স্টোরেজ আর 128GB RAM

Lenovo ThinkPad E480তে ব্যবহার হয়েছে অ্যাডভান্সড ডলবি অডিও স্পিকার। ল্যাপটপের থ্রি সেল ব্যাটারিতে একবার চার্জ করে 13 ঘটা ব্যাক আপ পাওয়া যাবে। এই ব্যাটারিতে তিন থেকে পাঁচ বছরের ওয়্যারিন্নটি দেবে Lenovo।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Lenovo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  2. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  3. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  4. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  5. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  6. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
  7. Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
  8. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি
  9. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  10. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.