Lenovo দুর্ধর্ষ ট্যাব আনল ভারতে, 13 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, ও চারটি স্পিকার রয়েছে

Lenovo Idea Tab Pro Gen 2 ট্যাবে সাউন্ডের জন্য Dolby Atmos সাউন্ড ও চারটি স্পিকার রয়েছে।

Lenovo দুর্ধর্ষ ট্যাব আনল ভারতে, 13 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, ও চারটি স্পিকার রয়েছে

Photo Credit: Lenovo

Lenovo Idea Tab Pro Gen 2 features a 13-inch display with 144Hz refresh rate support

হাইলাইট
  • Lenovo Idea Tab Pro Gen 2 বিশাল 10,200mAh ব্যাটারির সাথে এসেছে
  • ট্যাবলেটের সামনে 144Hz রিফ্রেশ রেটের 13 ইঞ্চি ডিসপ্লে রয়েছে
  • লেনোভোর নতুন ট্যাব Snapdragon 8s Gen 4 চিপসেটে রান করে
বিজ্ঞাপন

Lenovo Idea Tab Pro Gen 2 আজ ভারতে লঞ্চ হল। এটি একটি প্রিমিয়াম Android ট্যাবলেট, যা ক্রেতাদের অসাধারণ পারফরম্যান্স, দীর্ঘ ব্যাটারি লাইফ, প্রচুর AI ফিচার্স, ও দুর্দান্ত মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স দেবে। এই ট্যাবে স্টাইলাস সাপোর্ট থাকায় নোট বা আঁকাআঁকির আরও সহজ হয়ে উঠবে। লেনোভোর নতুন ট্যাবলেট বিশাল 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চির বড় ডিসপ্লে, ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 4 চিপসেট, Dolby Atmos সাউন্ড, ও চারটি স্পিকার নিয়ে এসেছে। এটি Apple iPad Pro এবং Samsung Galaxy Tab S11 লাইনআপের বিকল্প হয়ে উঠতে পারে।

Lenovo Idea Tab Pro Gen 2 ফিচার্স, স্পেসিফিকেশন

লেনোভো আইডিয়া ট্যাব প্রো জেন 2 মডেলের সামনে 13 ইঞ্চি পিওরসাইট প্রো ডিসপ্লে রয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, সর্বাধিক 800 নিট ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং 3.5K (2,190 x 3,540 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। ছবি এবং ভিডিয়ো তোলার জন্য, এই ট্যাবের ব্যাক প্যানেলে অটোফোকাস সাপোর্টযুক্ত 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।

Lenovo Idea Tab Pro Gen 2 ট্যাবে 8 জিবি LPDDR4x র‍্যাম এবং সর্বাধিক 256 জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধির সুবিধা মিলবে। ডিভাইসে স্মার্ট রিডার, লাইভ ট্রান্সক্রিপ্ট, AI নোটস, AI ক্রিয়েশন টুলস, সার্কেল টু সার্চ, ও লাইভ ট্রান্সলেশনের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বৈশিষ্ট্য রয়েছে।

ডিভাইসটির 10,200mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং অফার করে। এতে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল করা আছে। সংস্থা জানিয়েছে যে, তারা Android 18 পর্যন্ত OS আপগ্রেড ও চার বছর (2030 সাল পর্যন্ত) সিকিউরিটি আপডেট সরবরাহ করবে। ট্যাবে অসাধারণ সাউন্ডের জন্য JBL-টিউনড কোয়াড স্পিকার সেটআপ দেওয়া হয়েছে। ট্যাবের রিটেল বাক্সে স্টাইলাস পেন থাকছে।

Lenovo Idea Tab Pro Gen 2 দাম

Lenovo Idea Tab Pro Gen 2 একটাই মেমোরি কনফিগারেশনে এসেছে। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 39,999 টাকা রাখা হয়েছে। তবে লঞ্চ অফারে 3,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে লেনোভো। এই অফার ব্যাঙ্ক ডিসকাউন্ট হিসেবে পাওয়া যাবে। অর্থাৎ ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে করা পেমেন্টে ছাড় মিলবে।

লেনোভোর নতুন ট্যাবলেট সংস্থার নিজস্ব ওয়েবসাইট, ই-কমার্স প্ল্যাটফর্ম, ও রিটেল স্টোরে পাওয়া যাবে। পয়লা মে থেকে বিক্রি শুরু হবে। এটি লুনা গ্রে, ক্লাউড গ্রে, ও জেলি মিন্ট কালার অপশনে উপলব্ধ হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »