Lenovo এর নতুন ল্যাপটপে আছে 6TB স্টোরেজ আর 128GB RAM

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 জুন 2018 15:47 IST
হাইলাইট
  • নতুন Thinkpad P52 ল্যাপটপ লঞ্চ করল Lenovo
  • Lenovo Thinkpad P52 তে থাকছে 8th Gen Intel Xeon হেক্সা কোর প্রসেসার, Nvid
  • Thinkpad P52 তে থাকবে 128GB পর্যন্ত RAM আর 6TB পর্যন্ত স্টোরেজ

Photo Credit: Lenovo / Digital Trends

 
নতুন Thinkpad P52 ল্যাপটপ লঞ্চ করল Lenovo। এই ল্যাপটপের স্পেসিফিকেশান দেখলে যে কোন টেক শ্যাভির চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। খতরনাক স্পেসিফিকেশানের সাথেই নতুন Thinkpad P52 এ ভার্চুয়াল রিয়ালিটির সাপোর্ট পাওয়া যাবে। Lenovo Thinkpad P52 তে থাকছে 8th Gen Intel Xeon হেক্সা কোর প্রসেসার, Nvidia Quadro P3200 GPU, 6TB পর্যন্ত স্টোরেজ আর 128GB পর্যন্ত RAM। চলার পথে ধাঁসু ল্যাপটপের প্রয়োজনীয়তা হলে আদর্শ নতুন Thinkpad P52। এই মাসের শেষের দিকেই এই ল্যাপটপ বাজারে আনকে কোম্পানি। তবে Thinkpad P52 এর দাম সম্পর্কে এখনো কিছুই জানায়নি Lenovo।
 
Thinkpad P52 তে থাকছে একটি 15.6 ইঞ্চি 4K/UHD টাচস্ক্রিন ডিসপ্লে। এর সাথেই একটি টাচস্ক্রিন ছাড়া Full HD ডিসপ্লেতেঅ এই ল্যাপটপ পাওয়া যাবে। আগেই জানানো হয়েছে এই ল্যাপটপে থাকবে 8th Gen Intel Xeon হেক্সা কোর প্রসেসার সাথে থাকবে Nvidia Quadro P3200 GPU। এর সাথেই Thinkpad P52 তে থাকবে 128GB পর্যন্ত RAM আর 6TB পর্যন্ত স্টোরেজ।
 
ভিতরে আগ্নেয়গিরির মতো কনফিগারেশান থাকলেও বাইরে থেকে এই ল্যাপটপ আর পাঁচটা Thinkpad P সিরিজের ল্যাপটপের মতোই দেখতে। 2 টি USB-C/Thunderbolt পোর্ট, 3 টি USB Type A 3.0, একটি HDMI 2.0, একটি হেডফোন জ্যাক ও একটি SD কার্ড রিডার থাকবে। কানেক্টিভিটির জন্য থাকবে Bluetooth 5, Wi-Fi 802.11ac, Gigabit Ethernet ও অপশানাল Cat 9 4G LTE. । Thinkpad P52 এর ওজন 2.5 কিলোগ্রাম।
 
চটি অপারেটিং সিস্টেমে কেনা যাবে নতুন ThinkPad P52। এগুলি হল Windows 10 Pro for Workstations, Windows 10 Pro, Windows 10 Home, Ubuntu আর Red Hat Linux। এর সাথেই থাকবে একটি ইনফ্রারেড ক্যামেরা আর একটি 720p ক্যামেরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Lenovo, Lenovo ThinkPad P52
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.