লেটেস্ট প্রসেসর সহ লঞ্চ হল Mi Notebook Pro 15 Enhanced Edition

বিজ্ঞাপন
Tasneem Akolawala, আপডেট: 22 অক্টোবর 2019 18:15 IST
হাইলাইট
  • Mi Notebook Pro 15 ল্যাপটপে Full HD ডিসপ্লে থাকছে
  • থাকছে 60Wh ব্যাটারি থাকছে
  • আর থাকছে Intel core i7-10510U প্রসেসর

Mi Notebook Pro 15 Enhanced Edition pre-sale has begun in China

আবার নতুন ল্যাপটপ নিয়ে এল Xiaomi। মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছে Mi Notebook Pro 15 Enhanced Edition। Mi Notebook Pro সিরিজের নতুন ল্যাপটপে থাকছে ডুয়াল ফ্যান সিস্টেম। যা এই ল্যাপটপের প্রসেসরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করবে। নতুন Mi Notebook Pro 15 এ থাকছে 15.6 ইঞ্চি Full HD ডিসপ্লে, 10th Gen Intel Core i7 প্রসেসর, 16GB RAM আর Nvidia GeForce MX250 গ্রাফিক্স। 1 নভেম্বর চিনে এই ল্যাপটপ বিক্রি শুরু হবে।

লঞ্চের সময় Xiaomi জানিয়েছে Mi Notebook Pro 15 Enhanced Edition এর দাম 6,999 ইউয়ান (প্রায় 70,100 টাকা)। ইতিমধ্যেই চিনে এই ল্যাপটপের প্রি-অর্ডার শুরু হয়েছে। 1 নভেম্বর শুরু হবে বিক্রি। মেটাল বডির এই ল্যাপটপে থাকছে ডার্ক গ্রে ফিনিশ।

বিক্রি শুরু হল ভারতে তৈরি iPhone XR

Mi Notebook Pro 15 স্পেসিফিকেশন

Mi Notebook Pro 15 ল্যাপটপে থাকছে একটি 15.6 ইঞ্চি Full HD ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে রয়েছে 10th Gen Intel Core i7 প্রসেসর। সাথে থাকছে 16GB RAM, 1TB স্টোরেজ আর Nvidia GeForce MX250  গ্রাফিক্স।

Mi Notebook Pro সিরিজের নতুন ল্যাপটপে একটি 60Wh ব্যাটারি ব্যবহার করেছে বেজিংয়ের কোম্পানিটি। থাকছে ফুল সাইজ ব্যাকলিট কি-বোর্ড। থাকছে একটি HDMI, USB Type-C পোর্ট আর একটি 3.5 মিমি অডিও জ্যাক। প্রায় 2 কিলোগ্রাম ওজনের এই ল্যাপটপ 16.9 মিমি চওড়া।

Mi Notebook Pro 15 সিরিজের ল্যাপটপে থাকছে আপগ্রেডেড প্রসেসর, আগের থেকে বেশি SSD স্টোরেজ আর সম্পূর্ণ নতুন সাউন্ড কার্ড। আপাতত শুধুমাত্র চিনেই এই ল্যাপটপ বিক্রি করবে Xiaomi।

 
KEY SPECS
Display size 15.60-inch
Display resolution 1920x1080 pixels
Processor Core i5
RAM 8GB
OS Windows 10 Home
SSD 512GB
Graphics Nvidia GeForce MX250
Weight 2.00 kg
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K15 আগামী সপ্তাহে 50MP সেলফি ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, ও কুলিং ফ্যানের সঙ্গে লঞ্চ হচ্ছে
  2. সন্তানের চ্যাটে নজর রাখবে Meta-র নতুন ফিচার, বিপদের ইঙ্গিত পেলেই খবর পাবে মা-বাবা
  3. Vivo X500 Ultra-র ক্যামেরায় বড় চমক, পরীক্ষা চলছে তিনটি 200MP টেলিফটো সেন্সরের
  4. মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি দিয়ে Itel খুব সস্তায় দুটি নতুন Android স্মার্টফোন ভারতে লঞ্চ করল
  5. Tecno Spark 50 Ultra 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও দুর্দান্ত AI ফিচার্স-সহ লঞ্চ হল
  6. iPad Mini: 5 বছর পর Apple-এর ছোট ট্যাবে আসছে সবচেয়ে বড় আপগ্রেড, কী বলতে পারবেন
  7. Realme ব্যবহারকারীদের জন্য বড় খবর, আপনার স্মার্টফোন মিশে যাবে Oppo-এর সফটওয়্যারে
  8. OnePlus স্মার্টফোনে আর থাকবে না OxygenOS, বদলে কী আসছে শুনলে অবাক হবেন
  9. রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
  10. 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.