Nvidia GeForce GTX 1180, 1170 আর 1160 GPU-এর লঞ্চের তারিখ ফাঁস হয়ে গেল

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 জুলাই 2018 18:40 IST
হাইলাইট
  • August 30 Nvidia-র নতুন গ্রাফিক্স কার্ড লঞ্চ হবে
  • মোট চারটি গ্রাফিক্স কার্ড লঞ্চ করবে কোম্পানি
  • কোম্পানির 10 সিরিজের থেকে 11 সিরিজের GPU তৈরীতে মন দিচ্ছে Nvidia

খুব তাড়াতাড়ি লঞ্চ হবে  Nvidia GeForce GTX 1160, 1170 আর 1180 GPU গুলি। সূত্র মারফৎ জানা গিয়েছে আগস্ট মাস থেকে অক্টোবর মাসের মধ্যে এই চারটি গ্রাফিক্স কার্ড লঞ্চ করবে Nvidia। এর মধ্যে তিনটি গ্রাফিক্স কার্ড হল Nvidia GeForce GTX 1160, 1170, 1180। চতুর্থ GPU টি সম্ভবত Nvidia GeForce GTX 1180+। এক রিপোর্টে জানা গিয়েছে শুরুতে ডেক্সটপ কমিউটারের জন্য এই সবকটি GPU লঞ্চ করা হবে। তবে পরে ল্যাপটপের জন্যও এই GPU লঞ্চ করা হতে পারে।

একই সূত্র মারফৎ কোম্পানির 10 সিরিজের একাধিক GPU বিক্রি না হয়ে পড়ে থাকার খবর পাওয়া গিয়েছে। এখন কোম্পানির 10 সিরিজের থেকে 11 সিরিজের GPU তৈরীতে মন দিচ্ছে Nvidia।

Nvidia GeForce GTX 1160, 1170, 1180 আর 1180+ লঞ্চের দিন

  • Nvidia GeForce GTX 1180 (30 আগস্ট)
  • Nvidia GeForce GTX 1180+ (30 সেপ্টেম্বর)
  • Nvidia GeForce GTX 1170 (30 সেপ্টেম্বর)
  • Nvidia GeForce GTX 1160 (30 অক্টোবর)

 

বিটকয়েন মাইনিং ব্যবসায় ভাঁটা পড়ার কারনেই হঠাৎ কোম্পানির GPU বিক্রিতে ভাঁটা পড়েছে। আর এই কারনেই তাইওয়ানের মাদারবোর্ড ও GPU প্রস্তুতকারী সংস্থা Gigabyte বিশাল ক্ষতির সম্মুখিন হয়েছে। 10 মিলিয়ান মার্কিন ডলার থেকে কোম্পানির আয় 6 মিলিয়ান মার্কিন ডলারে এসে ঠেকেছে। 2018 সালের জুন মাসে আয়ে বড় ধাক্কা খেয়েছে Gigabyte। 2016 সালের ডিসেম্বর মাসের পরে এতো বড় ক্ষতির সম্মুখীন হয়নি তাইওয়ানের এই কোম্পানি।

Advertisement

If you're a fan of video games, check out Transition, Gadgets 360's gaming podcast. You can listen to it via Apple Podcasts or RSS, or just listen to this week's episode by hitting the play button below.

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.