স্মার্টফোনের পর এবার ল্যাপটপ নিয়ে আসছে Redmi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 মে 2019 14:55 IST
হাইলাইট
  • এতদিন Redmi ব্র্যান্ডের অধীনে শুধুমাত্র স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi
  • এবার Redmi ব্র্যান্ডের অধীনে নতুন ল্যাপটপ লঞ্চের খবর সামনে এল
  • সস্তা দামে ল্যাপটপ নিয়ে আসতে পারে Redmi

এবার ল্যাপটপ লঞ্চ করতে চলেছে Redmi

15 মে চিনে এক লঞ্চ ইভেন্টে একাধিক প্রোডাক্ট করবে Redmi। এই ইভেন্টে Snapdragon 855 চিপসেট ব্যবহার করে নতুন স্মার্টফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি। এতদিন Redmi ব্র্যান্ডের অধীনে শুধুমাত্র স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi। এবার Redmi ব্র্যান্ডের অধীনে নতুন ল্যাপটপ লঞ্চের খবর সামনে এল।

সম্প্রতি ট্যুইটারে এক পোস্টে Redmi ল্যাপটপ লঞ্চের খবর সামনে এসেছে। সম্প্রতি Huawei এর সাব ব্র্যান্ড Honor এর অধীনে ল্যাপটপ লঞ্চ হয়েছিল। একই পথে হেঁটে এবার Redmi ব্র্যান্ডের অধীনে ল্যাপটপ নিয়ে আসছে Xiaomi।

Advertisement

সস্তা দামে ল্যাপটপ নিয়ে আসতে পারে Redmi। Xiaomi Mi Notebook ল্যাপটপে মেটাল বডি থাকলেও Redmi ল্যাপটপে থাকতে পারে প্লাস্টিক বিল্ড।

একই ইভেন্টে Redmi ব্র্যান্ডে ফ্ল্যাগশিপ চিপসেট সহ লঞ্চ হবে নতুন স্মার্টফোন। এতদিন Redmi ব্র্যান্ডে শুধুমাত্র মিডরেঞ্জ স্মারত্রটফোন লঞ্চ করত Xiaomi। নতুন ফ্ল্যাগশিপ ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট। এই ফোনে ডিসপ্লের নীচে থাকবফিঙ্গারপ্রিন্ট সেন্সার। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। ছবি তোলার জন্য থাকছে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকবে 8 মেগাপিক্সেল আর 13 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল সেন্সার ব্যবহার করেছে Xiaomi।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi Laptop, Redmi, Redmi Flagship
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.