iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 14 সেপ্টেম্বর 2026 18:28 IST
হাইলাইট
  • iPhone 17 Pro অফারে 69,990 টাকায় কেনা যাবে
  • iPhone 17 Pro Max মডেলের দাম 74,990 টাকায় নেমে আসবে
  • অফারের মধ্যে ব্যাঙ্ক ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ বোনাস অর্ন্তভুক্ত

iPhone 17 Pro Max was launched in India at Rs. 1,49,900

Photo Credit: Apple

গত সপ্তাহে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চের পর আগের জেনারেশনের Pro মডেলগুলোর বিক্রি বন্ধ করে দিয়েছে Apple। তবে iPhone 18 Pro সিরিজের বিক্রি শুরু হওয়ার আগে এখন স্টকে থাকা iPhone 17 Pro লাইনআপ প্রায় অর্ধেক দামে কেনার সুযোগ চলে এসেছে। Croma স্পেশাল অফারে চালু করেছে, যেখানে iPhone 17 Pro-এর কার্যকর দাম 69,990 টাকায় নেমে এসেছে। আরও প্রিমিয়াম iPhone 17 Pro Max কেনা যাচ্ছে 74,990 টাকায়। গত বছর সেপ্টেম্বরে লঞ্চের সময় ফোন দুটির দাম ছিল যথাক্রমে 1,34,900 টাকা এবং 1,49,900 টাকা।

iPhone 17 Pro মাত্র 69,900 টাকায় কীভাবে কিনবেন?

ক্রোমা তাদের অফারে সরাসরি একটি ডিসকাউন্ট দিচ্ছে না। একাধিক অফার ও সুবিধা একসঙ্গে নিলেই 69,900 টাকায় আইফোন 17 প্রো কেনা সম্ভব হবে। এর জন্য নির্দিষ্ট ক্রেডিট কার্ড ব্যবহার করলে 4,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ক্যাশব্যাক পাওয়া যাবে। পুরনো আইফোন 15 প্রো বদলে সর্বোচ্চ 44,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু মিলতে পারে।

Advertisement

পুরনো ফোনের মডেল ও সেটির বর্তমান অবস্থার উপর দাম নির্ভর করবে। কোম্পানি ফোনটিতে 12,000 টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে। iPhone 17 Pro Max মডেলেও একই ধরনের অফার থাকছে। ফোনটির 256 জিবি ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে 74,990 টাকা ও 94,990 টাকায় কেনা যাবে।

আইফোনের ওই টপ মডেলে নির্দিষ্ট ক্রেডিট কার্ড ব্যবহার করলে 4,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ক্যাশব্যাক পাওয়া যাবে। পুরনো আইফোন 15 প্রো ম্যাক্স বদলে সর্বোচ্চ 53,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু মিলতে পারে। এছাড়াও, Croma কোম্পানি ফোনটিতে 12,000 টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে।

iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max-এর এই অফার Croma স্টোরে মঙ্গলবার, সেপ্টেম্বর 15 থেকে শুরু হবে। তবে ক্রেতাদের মনে রাখতে হবে, প্রায় অর্ধেক দামে ফোন পেতে এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফারের সমস্ত শর্ত পূরণ করা জরুরি। ক্রোমা এই অফার এমন সময়ে চালু করল, যখন তারা এখনও আগের প্রজন্মের Pro মডেলগুলির ভাল চাহিদা দেখতে পাওয়ার দাবি করছে।

Advertisement

প্রসঙ্গত iPhone 18 Pro ভারতে 1,64,900 টাকায় (256 জিবি) লঞ্চ হয়েছে। 512 জিবি, 1 টিবি, ও 2 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 1,89,000 টাকা, 2,39,900 টাকা, ও 3,14,900 টাকা। iPhone 18 Pro Max মডেলের 256 জিবি স্টোরেজে কিনতে খরচ হবে 1,79,900 টাকা। 512 জিবি, 1 টিবি, ও 2 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 2,04,900 টাকা, 2,54,900 টাকা, এবং 3,29,900 টাকা। দুই নতুন প্রিমিয়াম আইফোনের বিক্রি সেপ্টেম্বর 18 থেকে শুরু হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  2. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  3. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
  4. অনলাইনে কেনাকাটা করেন? সরকারের নতুন নিয়মে এবার লাভবান হবেন আপনি
  5. Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  6. ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
  7. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  8. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  9. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  10. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.