Croma স্পেশাল অফারে চালু iPhone 17 Pro-এর কার্যকর দাম 69,990 টাকায় নেমে এসেছে।
Photo Credit: Apple
iPhone 17 Pro Max was launched in India at Rs. 1,49,900
গত সপ্তাহে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চের পর আগের জেনারেশনের Pro মডেলগুলোর বিক্রি বন্ধ করে দিয়েছে Apple। তবে iPhone 18 Pro সিরিজের বিক্রি শুরু হওয়ার আগে এখন স্টকে থাকা iPhone 17 Pro লাইনআপ প্রায় অর্ধেক দামে কেনার সুযোগ চলে এসেছে। Croma স্পেশাল অফারে চালু করেছে, যেখানে iPhone 17 Pro-এর কার্যকর দাম 69,990 টাকায় নেমে এসেছে। আরও প্রিমিয়াম iPhone 17 Pro Max কেনা যাচ্ছে 74,990 টাকায়। গত বছর সেপ্টেম্বরে লঞ্চের সময় ফোন দুটির দাম ছিল যথাক্রমে 1,34,900 টাকা এবং 1,49,900 টাকা।
ক্রোমা তাদের অফারে সরাসরি একটি ডিসকাউন্ট দিচ্ছে না। একাধিক অফার ও সুবিধা একসঙ্গে নিলেই 69,900 টাকায় আইফোন 17 প্রো কেনা সম্ভব হবে। এর জন্য নির্দিষ্ট ক্রেডিট কার্ড ব্যবহার করলে 4,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ক্যাশব্যাক পাওয়া যাবে। পুরনো আইফোন 15 প্রো বদলে সর্বোচ্চ 44,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু মিলতে পারে।
পুরনো ফোনের মডেল ও সেটির বর্তমান অবস্থার উপর দাম নির্ভর করবে। কোম্পানি ফোনটিতে 12,000 টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে। iPhone 17 Pro Max মডেলেও একই ধরনের অফার থাকছে। ফোনটির 256 জিবি ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে 74,990 টাকা ও 94,990 টাকায় কেনা যাবে।
আইফোনের ওই টপ মডেলে নির্দিষ্ট ক্রেডিট কার্ড ব্যবহার করলে 4,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ক্যাশব্যাক পাওয়া যাবে। পুরনো আইফোন 15 প্রো ম্যাক্স বদলে সর্বোচ্চ 53,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু মিলতে পারে। এছাড়াও, Croma কোম্পানি ফোনটিতে 12,000 টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে।
iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max-এর এই অফার Croma স্টোরে মঙ্গলবার, সেপ্টেম্বর 15 থেকে শুরু হবে। তবে ক্রেতাদের মনে রাখতে হবে, প্রায় অর্ধেক দামে ফোন পেতে এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফারের সমস্ত শর্ত পূরণ করা জরুরি। ক্রোমা এই অফার এমন সময়ে চালু করল, যখন তারা এখনও আগের প্রজন্মের Pro মডেলগুলির ভাল চাহিদা দেখতে পাওয়ার দাবি করছে।
প্রসঙ্গত iPhone 18 Pro ভারতে 1,64,900 টাকায় (256 জিবি) লঞ্চ হয়েছে। 512 জিবি, 1 টিবি, ও 2 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 1,89,000 টাকা, 2,39,900 টাকা, ও 3,14,900 টাকা। iPhone 18 Pro Max মডেলের 256 জিবি স্টোরেজে কিনতে খরচ হবে 1,79,900 টাকা। 512 জিবি, 1 টিবি, ও 2 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 2,04,900 টাকা, 2,54,900 টাকা, এবং 3,29,900 টাকা। দুই নতুন প্রিমিয়াম আইফোনের বিক্রি সেপ্টেম্বর 18 থেকে শুরু হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale