Flipkart GOAT সেলে আইফোনে হাজার হাজার টাকা ছাড়, দাম বাড়ার আগে কম দামে কেনার শেষ সুযোগ

Flipkart GOAT Sale সবার জন্য জুলাই 4 শুরু হলেও, Plus এবং Black মেম্বাররা 24 ঘন্টা আগেই অ্যাক্সেস পাবেন।

Flipkart GOAT সেলে আইফোনে হাজার হাজার টাকা ছাড়, দাম বাড়ার আগে কম দামে কেনার শেষ সুযোগ

Photo Credit: Apple

Flipkart GOAT Sale will be offering attractive discounts on the iPhone 17 series

হাইলাইট
  • Flipkart GOAT সেলে iPhone 17 সিরিজে 22,000 টাকা পর্যন্ত ছাড়
  • মূল্যবৃদ্ধির আগে এটাই হয়তো কম দামে iPhone কেনার শেষ সুযোগ
  • iPhone 16 ও iPhone Air মডেলেও অফার পাওয়া যাবে
বিজ্ঞাপন

Flipkart GOAT Sale হাতছাড়া না করার মতো অফার ঘোষণা করল। Apple গত সপ্তাহে ভারতে MacBook ও iPad-সহ তাদের অধিকাংশ পণ্যের দাম 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়েছে। iPhone সিরিজের নাম সেই তালিকায় না থাকলেও, মূল্যবৃদ্ধি অবশ্যম্ভাবী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দাম বাড়ার আগে ফ্লিপকার্টের গোট সেল আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে। জুলাই 4 থেকে সমস্ত গ্রাহকদের জন্য শুরু হওয়া ওই সেলে লেটেস্ট মডেলের আইফোন রেকর্ড ছাড়ে কেনার সুযোগ থাকবে। iPhone 17 সিরিজে সরাসরি ডিসকাউন্টের পাশাপাশি, নো-কস্ট EMI এবং অতিরিক্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে৷ ফলে সাশ্রয় হবে অনেক টাকা।

Flipkart Goat Sale: iPhone সিরিজের অফার

ফ্লিপকার্ট গোট সেলে iPhone 17 পাওয়া যাবে 70,900 টাকায়, যেখানে গত বছর সেপ্টেম্বরে লঞ্চ প্রাইস 82,900 টাকা ছিল। 1,34,900 টাকা দামের iPhone 17 Pro বিক্রি হবে 1,12,900 টাকায়। টপ মডেল iPhone 17 Pro Max কিনতে পারবেন 1,27,900 টাকায়। তুলনাস্বরূপ, লঞ্চের সময় এর দাম ছিল 1,49,900 টাকা। অর্থাৎ, দুই প্রো মডেলের দাম এক ঝটকায় 22,000 টাকা কমতে চলেছে।

ফ্লিপকার্ট সেলে iPhone Air-এর দাম শুরু হবে 95,900 টাকা থেকে। বাজেট-ফ্রেন্ডলি iPhone 17e কেনা যাবে 60,900 টাকায়। এছাড়াও, 2024 সালের iPhone 16 মডেলেও লোভনীয় ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। এটি 59,900 টাকায় কিনতে পারবেন। লঞ্চের সময় স্মার্টফোনটির দাম ছিল 79,900 টাকা।

আবার iPhone 16 Plus অর্ডার দিতে পারবেন 73,900 টাকায়। iPhone 16e-এর দাম 55,900 টাকা থেকে শুরু হবে। 2023 সালের iPhone 15 পাওয়া যাবে 49,900 টাকায়। Flipkart GOAT Sale জুলাই 4 শুরু হলেও, Plus এবং Black মেম্বাররা 24 ঘন্টা আগেই অ্যাক্সেস পাবেন।

ই-কমার্স সংস্থাটি ব্যাঙ্ক অফ বরোদা, এইচবিসি, এবং আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে জোট বেঁধে স্পেশাল অফার দেওয়ার কথা জানিয়েছে। এই তিন ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধি হওয়ার আগে এটাই হয়তো কম দামে আইফোন কেনার শেষ সুযোগ।

প্রসঙ্গত, 13 ইঞ্চির MacBook Air 4 M5 মডেলের দাম এখন 1,49,900 টাকা থেকে শুরু হচ্ছে, যেখানে আগের দাম 1,19,900 টাকা। সংস্থার সবচেয়ে সস্তা ল্যাপটপ MacBook Neo-এর দাম 10,000 টাকা বেড়ে হয়েছে 79,900 টাকা। MacBook Pro M5-এর দাম 1,69,900 টাকা থেকে বেড়ে এখন 2,39,900 টাকা হয়েছে।

MacBook M5 Max মডেলের দাম 1 লক্ষ টাকা বাড়ার ফলে এখন কিনতে খরচ হবে 4,99,999 টাকা। 59,900 টাকার Mac Mini M4-এর মূল্য বেড়ে 94,900 টাকায় গিয়ে পৌঁছেছে। iPad লাইনআপের দামও অনেকটাই বেড়েছে। iPad Pro M5-এর দাম 40,000 টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন দাম 1,39,900 টাকা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »