Iphone 17 Pro

Iphone 17 Pro - ख़बरें

  • iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
    iPhone 18 Pro সিরিজের বিক্রি শুরু হওয়ার আগে এখন iPhone 17 Pro লাইনআপ প্রায় অর্ধেক দামে কেনার সুযোগ চলে এসেছে। Croma বিশেষ অফার চালু করেছে, যেখানে iPhone 17 Pro-এর দাম 69,990 টাকায় নেমে এসেছে। iPhone 17 Pro Max কেনা যাচ্ছে 74,990 টাকায়। গত বছর সেপ্টেম্বরে লঞ্চের সময় ফোন দুটির দাম ছিল যথাক্রমে 1,34,900 টাকা এবং 1,49,900 টাকা। একাধিক অফার ও সুবিধা একসঙ্গে নিলে তবেই হাফ দামে কেনার সুযোগ।
  • iPhone 18 Pro ও iPhone 17 Pro-এর মধ্যে পার্থক্য জেনে নিন, 30 হাজার টাকা বেশি দিয়ে কতটা লাভ
    নতুন iPhone 18 Pro মডেলকে শুধুমাত্র নিয়মমাফিক আপগ্রেড বললে ভুল হবে। এতে গত বছরের iPhone 17 Pro-এর তুলনায় একাধিক আপগ্রেড যুক্ত করা হয়েছে। যেমন, ভ্যারিয়েবল ক্যামেরা অ্যাপারচার, উন্নত কুলিং সিস্টেম, আরও পাওয়ারফুল প্রসেসর, বেশি ব্যাটারি ব্যাকআপ, ও সক্ষম মডেম। iPhone 18 Pro-এর বেস 256 জিবি স্টোরেজের দাম 1,64,900 টাকা। গত বছর iPhone 17 Pro-এর-এর স্টার্টিং প্রাইস ছিল 1,34,900 টাকা। 30,000 টাকা অতিরিক্ত খরচ করে কী কী পাচ্ছেন, তা বিস্তারিত জেনে নিন।
  • Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
    ভারতে iPhone 18 Pro-র বেস 256 জিবি স্টোরেজের দাম 1,64,900 টাকা রাখা হয়েছে। একই স্টোরেজের iPhone 18 Pro Max কিনতে 1,79,900 টাকা খরচ হবে।দুই ফোনেই নতুন A20 Pro চিপসেট ব্যবহার হয়েছে, যা iPhone 17 Pro সিরিজে ব্যবহৃত A19 Pro প্রসেসরের তুলনায় আরও 40 শতাংশ দ্রুত জিপিইউ পারফরম্যান্স এবং দ্বিগুণ AI প্রসেসিং ক্ষমতা অফার করবে। উভয় ফোনের পিছনে তিনটি 48 মেগাপিক্সেল ক্যামেরা ও 16 16 মেগাপিক্সেল সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা আছে।
  • বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
    ট্রেন্ডফোর্স অনুমান করছে, Apple-এর Foldable iPhone মডেলের দাম 2,099 ডলার (1,98,300 টাকা) থেকে শুরু হতে পারে। বিভিন্ন স্টোরেজ কনফিগারেশন অনুসারে দাম 2,299 ডলার (প্রায় 2,17,200 টাকা) পর্যন্ত যেতে পারে। এমনকি সবচেয়ে দামি ভার্সনের মূল্য 3,000 ডলারের (2,83,500 টাকা) বেশি হতে পারে। ভিতরে ও বাইরে যথাক্রমে 7.8 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লে ও 5.5 ইঞ্চি কভার স্ক্রিন থাকার সম্ভাবনা। এটি Apple A20 Pro চিপসেটে রান করবে। ফোল্ডেবল আইফোনে 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যেতে পারে। ব্যাক প্যানেলে একজোড়া 48 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে।
  • iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
    টিপস্টার সনি ডিকসন তাঁর X পোস্টে একটি ছবি প্রকাশ করেছেন। সেই ছবিতে আসন্ন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max বলে দাবি করা ফোনে সিম ট্রে দেখানো হয়েছে। সেটি বার্গান্ডি, ব্লু, ও সিলভার কালার অপশনে দেখা যাচ্ছে। এর থেকে অনুমান করা হচ্ছে যে, নতুন সিরিজ গত বছরের iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max-এর মতো সিলভার কালার অপশন আসতে পারে। যদিও সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের দাবি করা হয়েছিল, iPhone 18 Pro সিরিজ তিনটি নতুন রঙে আসতে পারে। ফোনগুলি বার্গান্ডি, পিওর ব্ল্যাক, ও স্কাই ব্লু রঙের বিকল্পে আসতে পারে। সিলভার থাকবে না।
  • Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, iPhone পাবেন 22,000 টাকা ডিসকাউন্টে
    Airtel ও Croma এমন অফার নিয়ে এসেছে, যা iPhone 15 থেকে শুরু করে iPhone 17 Pro Max কম করচে কেনার সুবিধা দেবে। টেলিকম সংস্থাটি Croma-র সঙ্গে হাত মিলিয়ে সরাসরি ডিসকাউন্ট, ব্যাঙ্ক ক্যাশব্যাক, এবং এক্সচেঞ্জ বোনাস অফার করছে। এই সুবিধাগুলি ক্রোমা অনলাইন এবং অফলাইন স্টোরে পাওয়া যাবে। গ্রাহকদের Airtel অ্যাপে গিয়ে অফার ক্লেইম করতে হবে। কুপন অফার আগস্ট 31 পর্যন্ত ক্লেইম করা যাবে। তবে কুপনে দেওয়া কোড ক্রোমা স্টোরে সেপ্টেম্বর 5 পর্যন্ত ব্যবহার করা যাবে। মডেল ভেদে 24 মাস পর্যন্ত EMI অপশন মিলবে।
  • EMI-এর থেকেও কম খরচে iPhone, iPad, MacBook ভাড়ায় পাবেন, লঞ্চ হল Apple Upgrade প্রোগ্রাম
    Apple Upgrade এক নতুন ধরনের লিজিং প্রোগ্রাম। পরিষেবাটির মাধ্যমে এককালীন পুরো দাম না মিটিয়ে নির্দিষ্ট মাসিক কিস্তি বা ভাড়া দিয়ে iPhone, Apple Watch, iPad, এবং বিভিন্ন Mac ডিভাইস ব্যবহার করা যাবে। মাসিক লিজ শুরু হচ্ছে 11.99 ডলার (প্রায় 1,148 টাকা) থেকে। লিজের মেয়াদ শেষ হওয়ার পর গ্রাহক চাইলে নতুন মডেলে আপগ্রেড করতে পারবেন। এছাড়াও, ব্যবহৃত ডিভাইসটি কিনে নেওয়া বা ফেরত দেওয়ারও সুযোগ থাকবে।
  • Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
    iPhone 18 Pro Max ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি আপগ্রেড পেতে পারে। নতুন রিপোর্ট অনুসারে, ফোনটি যে সমস্ত মার্কেটে ফিজিক্যাল সিম ট্রে ছাড়া (ই-সিম অনলি) বিক্রি হবে, সেখানে 5,425mAh ব্যাটারি থাকতে পারে। আর যেখানে যে সমস্ত দেশে ফিজিকাল সিম স্লট থাকবে, সেখানে 5,235mAh ব্যাটারি ব্যবহার হওয়ার সম্ভাবনা। ফোনের ভিতরে সিম ভরার ট্রে রাখার জন্য অতিরিক্ত জায়গার প্রয়োজন পড়ে। তাই ব্যাটারির ক্ষমতায় এমন পার্থক্য থাকতে চলেছে।
  • Flipkart GOAT সেলে আইফোনে হাজার হাজার টাকা ছাড়, দাম বাড়ার আগে কম দামে কেনার শেষ সুযোগ
    ফ্লিপকার্ট গোট সেলে iPhone 17 পাওয়া যাবে 70,900 টাকায়, যেখানে লঞ্চ প্রাইস 82,900 টাকা ছিল। iPhone 17 Pro Max কিনতে পারবেন 1,27,900 টাকায়, লঞ্চের সময় এর দাম ছিল 1,49,900 টাকা। 1,34,900 টাকা দামের iPhone 17 Pro বিক্রি হবে 1,12,900 টাকায়। অর্থাৎ, প্রো মডেলগুলির দাম 22,000 টাকা কমছে। অফারে বাজেট-ফ্রেন্ডলি iPhone 17e ও iPhone 16-এর দাম যথাক্রমে 60,900 টাকা ও 55,900 টাকায় নেমে আসবে ৷
  • Oppo Find X10 সিরিজ বিশ্বের প্রথম 100MP চৌকো সেলফি ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে
    Oppo Find X10 লাইনআপের জন্য 100 মেগাপিক্সেল স্কোয়ার-ফরম্যাট সেলফি ক্যামেরা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এটি বিশ্বের প্রথম 1:1 অনুপাতের স্কোয়ার ফ্রন্ট ক্যামেরাযুক্ত Android ফোন হতে পারে। ভিডিও কল, গ্রুপ সেলফি, লাইভ স্ট্রিমিং, বা ভিডিও বানানোর সময় বেশি সুবিধা মিলবে। কারণ ফোন ঘোরানো বা ছবিকে অতিরিক্ত ডিজিটাল ক্রপিংয়ের পরিবর্তে এই ধরনের সেন্সর মূল ফ্রেমের আরও বেশি অংশ ধরে রাখতে সক্ষম হবে।
  • iPhone 17: বিশ্বে সবচেয়ে বেশি বিকোচ্ছে  এই 10 স্মার্টফোন, এক নম্বরে কে জানলে চমকে উঠবেন
    কাউন্টারপয়েন্ট রিচার্সের রিপোর্ট থেকে জানা গিয়েছে, 2026 সালের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) বিশ্বের সর্বাধিক বিক্রিত ফোন হল iPhone 17। দ্বিতীয় ও তৃতীয় পজিশনে iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। চতুর্থ স্থান থেকে Samsung-এর দাপট শুরু। iPhone 17 মডেলের অন্যতম বড় আপগ্রেড হল আপগ্রেড 120Hz রিফ্রেশ রেটযুক্ত ProMotion ডিসপ্লে। এতে নতুন সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা iPhone 16-এর চেয়ে দ্বিগুণ বড় সেন্সর ব্যবহার করে।
  • Flipkart সামার সেল শুরু হচ্ছে, খুব সস্তায় iPhone, দেদার ছাড় Apple-এর প্রোডাক্টে
    iPhone 17 গত বছর লঞ্চ হওয়ার সময় বেস মডেলের দাম 82,900 টাকা ছিল। 256 জিবির সেই ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টের আসন্ন সেলে 71,999 টাকায় কেনার সুযোগ মিলবে Apple-এর লেটেস্ট ফোন iPhone 17e সেলে 60,900 টাকায় বিক্রি হবে, যেখানে লঞ্চ প্রাইস 69,900 টাকা ছিল। পুরনো বেশ কিছু আইফোন মডেলও ভাল ছাড়ে পাওয়া যাবে। iPhone 16 Plus বিক্রি হবে 73,900 টাকায়। iPhone 15 মাত্র 51,900 টাকায় কেনার সুযোগ।
  • 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
    iPhone 17 Pro Max গত বছর সেপ্টেম্বরে 1,49,900 টাকায় ভারতে এসেছিল। এটি এখন 1,02,900 টাকায় কেনা যাবে। দাম কমার পিছনে একাধিক অফারের অবদান রয়েছে। 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, 4,000 টাকা ব্যাংক ক্যাশব্যাক, ও 6,000 টাকা এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে 11,000 টাকা সস্তা হয়েছে। এছাড়াও, যোগ্য ডিভাইসের সঙ্গে এক্সচেঞ্জ করলে 36,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ভ্যালু পাওয়া যেতে পারে। অর্থাৎ 47,000 টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগ।
  • OnePlus 15T: মার্চে নতুন ফোন আনছে ওয়ানপ্লাস, থাকবে 100W ফাস্ট চার্জিং ও 50MP পেরিস্কোপ ক্যামেরা
    OnePlus 15T-এর পিছনে আয়তকার ক্যামেরা মডিউল রয়েছে, যা iPhone 17 Pro সিরিজের কথা মনে করাবে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল (Sony LYT 700) মেইন ক্যামেরা ও 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স থাকতে পারে। ফোনটি OnePlus 13s-এর উত্তরসূরী হিসেবে এ দেশে OnePlus 15s নামে লঞ্চ হতে পারে।
  • iPhone 16 পাওয়া যাচ্ছে 36,000 টাকার কমে, iPhone 17, ম্যাকবুকে বাম্পার ছাড়, Chroma Apple সেলে মহা সুযোগ
    ক্রোমা এভরিথিং অ্যাপল সেলে iPhone 16-এর দাম সাময়িকভাবে কমে 63,490 টাকা হয়েছে, যা লিস্টিং প্রাইসের থেকে 6,410 টাকা কম। ক্রোমা 1,500 টাকা মূল্যের কুপন ডিসকাউন্ট অফার করছে। সাথে 6,000 টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। পুরনো হ্যান্ডসেট এক্সচেঞ্জ করলে 16,000 টাকা এক্সচেঞ্জ ভ্যালু দেওয়া হচ্ছে। এছাড়াও, Tata Neu-তে Neu কয়েনের মাধ্যমে 3,999 টাকা সাশ্রয় করা যাবে। সমস্ত অফার যোগ করে iPhone 16-এর 128 জিবি স্টোরেজের দাম 35,991 টাকায় নেমে আসবে।

Iphone 17 Pro - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »