রোটেটিং ডুয়াল ক্যামেরা, Snapdragon 855 চিপসেট সহ লঞ্চ হল Asus ZenFone 6

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 মে 2019 12:26 IST
হাইলাইট
  • Asus ZenFone 6 ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল গ্রাইমারি সেন্সার
  • কালো ও রূপালি রঙে পাওয়া যাবে Asus ZenFone 6
  • ভারতে কবে এই ফোন আসবে তা জানায়নি তাইওয়ানের কোম্পানিটি

Asus ZenFone 6 এর দাম শুরু হচ্ছে 499 ইউরো (প্রায় 39,100 টাকা) থেকে

অবশেষে লঞ্চ হল Asus ZenFone 6। বৃহস্পরিবার স্পেনের ভ্যালেন্সিয়া শহরে এই ইভেন্টে কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ লঞ্চ করেছে Asus। গত বছর লঞ্চ হওয়া কোম্পানির ZenFone 5Z ফোনের উত্তরসূরী এই স্মার্টফোন। এই ফোনে রয়েছে রোটেটিং ক্যামেরা। একই ক্যামেরা ব্যবহার করে পিছনে ও সামনের ক্যামেরার কাজ হবে। ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে উঠে সেলফি ক্যামেরার কাজ করবে। এছাড়াও Asus ZenFone 6 ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল গ্রাইমারি সেন্সার, Snapdragon 855 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি।

Asus ZenFone 6 এ থাকছে রোটেটিং ক্যামেরা

Asus ZenFone 6 এর দাম

Asus ZenFone 6 এর দাম শুরু হচ্ছে 499 ইউরো (প্রায় 39,100 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। 25 মে বিক্রি শুরু হবে ZenFone 6। তবে ভারতে কবে এই ফোন আসবে তা জানায়নি তাইওয়ানের কোম্পানিটি। কালো ও রূপালি রঙে পাওয়া যাবে Asus ZenFone 6।

Asus ZenFone 6 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Asus ZenFone 6 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। ফোনের উপরে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ IPS ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

Asus ZenFone 6 ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার

Advertisement

ছবি তোলার জন্য ZenFone 6 ফোনে থাকছে রোটেটিং ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে ঘুরে সেলফি তুলতে পারবে। ZenFone 6 এর ডুয়াল ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

Asus ZenFone 6 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি আর Quick Charge 4.0 সাপোর্ট। এই ফোনের ওজন 190 গ্রাম।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  2. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  3. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  4. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  5. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  6. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  7. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  8. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  9. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  10. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.