আরও সস্তা হল Asus ZenFone Max M2

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 জুলাই 2019 14:00 IST
হাইলাইট
  • 1,000 টাকা সস্তা হল Asus ZenFone Max M2
  • এই ফোনের দাম শুরু হচ্ছে 7,999 টাকা থেকে
  • Flipkart থেকে পাওয়া যাবে এই ফোন

গত বছর লঞ্চ হয়েছিল Asus ZenFone Max M2

আরও একবার সস্তা হল Asus ZenFone Max M2। এই ফোনের 3GB RAM আর 4GB RAM ভেরিয়েন্টের দাম কমেছে। গত বছর ভারতে এই ফোন লঞ্চ করেছিল তাইওয়ানের কোম্পানিটি। 1,000 টাকা সস্তা হয়েছে ZenFone Max M2 ফোনের দুই ভেরিয়েন্ট। Asus ZenFone Max M2 ফোনের প্রধান আকর্ষন ডুয়াল ক্যামেরা, বড় ব্যাটারি, আলাদা মাইক্রও ইউএসবি স্লট আর সেলফি ফ্ল্যাশ।

ZenFone Max Pro M2 এর দাম

দাম কমে Asus ZenFone Max M2 এর দাম শুরু হচ্ছে 7,999 টাকা থেকে। এই দামে 3GB RAM/ 32GB স্টোরেজ ভেরিয়েন্টে এই স্মার্টফোন পাওয়া যাবে। 4GB RAM/ 64GB স্টোরেজে Asus ZenFone Max M2 কিনতে খরচ হবে 8,499 টাকা। তিনটি রঙে Flipkart থেকে এই ফোন পাওয়া যাবে।

Advertisement

Asus ZenFone Max M2 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Asus ZenFone Max M2 তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 632 চিপসেট, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Asus ZenFone Max M2 ফোনে রয়েছে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের সামনে রয়েছে 8MP সেলফি ক্যামেরা। দুটি ক্যামেরার সাথেই থাকছে LED ফ্ল্যাশ।

কানেক্টিভিটির জন্য Asus ZenFone Max M2 তে রয়েছে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, এফ এম রেডিও,  Micro-USB পোর্ট আর 3.5 মিমি জ্যাক। Asus ZenFone Max M2 ফোনের ভিতরে থাকবে 4,000 mAh ব্যাটারি।

Advertisement

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stock Android with promised updates
  • Good battery life
  • Bad
  • Very poor low-light camera performance
  • Minor UI bugs
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 632
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে
  2. 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
  3. eMudhra: মারাত্মক সাইবার হামলা থেকে রক্ষা পেল ইন্টারনেট, ভারতীয় সংস্থাকে ঘিরে শোরগোল
  4. Karbonn Rebel 5G: বহু বছর পর দেশে ফিরছে কার্বন মোবাইলস, প্রকাশ হল 5G ফোনের টিজার
  5. Lava Aura Curve লঞ্চ হচ্ছে ভারতে, স্টাইল ও ফিচার্সের দুর্দান্ত মেলবন্ধন
  6. SBI Data Breach: স্টেট ব্যাঙ্কে সাইবার হামলা, হ্যাকারদের হাতে গ্রাহকের তথ্য
  7. 17,999 টাকায় Samsung Galaxy F70 5G-এর সেল শুরু, OIS-সহ ট্রিপল 50MP ক্যামেরা, sAMOLED ডিসপ্লে আছে
  8. Apple Pro and Tell: 28 অক্টোবর বিরাট চমক অ্যাপলের, লঞ্চ হবে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক
  9. অন্তিম পর্যায়ে Amazon সেল, iPhone 16 শেষবারের মতো প্রায় 16,000 টাকা সস্তায় সুযোগ
  10. Airtel স্বস্তি দিয়ে সস্তায় ডেটা ছাড়াই আনলিমিটেড কলের প্ল্যান চালু করল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.