Asus ZenFone Max M2 ফোনের প্রধান আকর্ষন ডুয়াল ক্যামেরা, বড় ব্যাটারি, আলাদা মাইক্রও ইউএসবি স্লট আর সেলফি ফ্ল্যাশ।
গত বছর লঞ্চ হয়েছিল Asus ZenFone Max M2
আরও একবার সস্তা হল Asus ZenFone Max M2। এই ফোনের 3GB RAM আর 4GB RAM ভেরিয়েন্টের দাম কমেছে। গত বছর ভারতে এই ফোন লঞ্চ করেছিল তাইওয়ানের কোম্পানিটি। 1,000 টাকা সস্তা হয়েছে ZenFone Max M2 ফোনের দুই ভেরিয়েন্ট। Asus ZenFone Max M2 ফোনের প্রধান আকর্ষন ডুয়াল ক্যামেরা, বড় ব্যাটারি, আলাদা মাইক্রও ইউএসবি স্লট আর সেলফি ফ্ল্যাশ।
দাম কমে Asus ZenFone Max M2 এর দাম শুরু হচ্ছে 7,999 টাকা থেকে। এই দামে 3GB RAM/ 32GB স্টোরেজ ভেরিয়েন্টে এই স্মার্টফোন পাওয়া যাবে। 4GB RAM/ 64GB স্টোরেজে Asus ZenFone Max M2 কিনতে খরচ হবে 8,499 টাকা। তিনটি রঙে Flipkart থেকে এই ফোন পাওয়া যাবে।
ডুয়াল সিম Asus ZenFone Max M2 তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 632 চিপসেট, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Asus ZenFone Max M2 ফোনে রয়েছে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের সামনে রয়েছে 8MP সেলফি ক্যামেরা। দুটি ক্যামেরার সাথেই থাকছে LED ফ্ল্যাশ।
কানেক্টিভিটির জন্য Asus ZenFone Max M2 তে রয়েছে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, এফ এম রেডিও, Micro-USB পোর্ট আর 3.5 মিমি জ্যাক। Asus ZenFone Max M2 ফোনের ভিতরে থাকবে 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy SmartTag 3 Launched With iPhone Support, Up to 790 Days of Battery Life
Apple Watch Series 12, Watch Ultra 4 to Get Siri Recap and Live Rewind Later This Year: All You Need to Know