Asus ZenFone Max Pro M2 তে থাকবে ডিসপ্লে নচ আর ট্রিপল রিয়ার ক্যামেরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 নভেম্বর 2018 14:46 IST
হাইলাইট
  • 11 ডিসেম্বর ইন্দোনেশিয়ায় Asus ZenFone Max Pro M2 লঞ্চ হবে
  • থাকবে ট্রিপল ক্যামেরা আর ডিসপ্লে নচ
  • এছাড়াও থাকবে Snapdragon 660 চিপসেট

11 ডিসেম্বর ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে Asus ZenFone Max Pro M2

Photo Credit: Twitter/ Asus Indonesia

আগামী 11 ডিসেম্বর ইন্দোনেশিয়ায় Asus ZenFone Max Pro M2 লঞ্চের কথা জানিয়েছে Asus। এবার কোম্পানির অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে এই ফোনের ঝলক প্রকাশিত হল। নতুন এই ছবিতে দেখা গিয়েছে নতুন Asus ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এছাড়াও ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। প্রসঙ্গত Asus ZenFone Max Pro M1 ফোনের ডিসপ্লের উপরে কোন নচ ছিল না।

ইন্দোনেশিয়ায় কোম্পানির টুইটার হ্যান্ডেল থেকে এই ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে Asus ZenFone Max Pro M2 ফোনের উপরের অংশ সামনে ও পিছন থেকে দেখা যাচ্ছে। সেখানে ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে। এছাড়াও ডিসপ্লের উপরে দেখা গিয়েছে কালো নচ।

Advertisement

একাধিক রিপোর্টে জানা গিয়েছে দুটি আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাবে Asus ZenFone Max Pro M2। একটি ভেরিয়েন্টে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা, 13MP সেলফি ক্যামেরা, 4GB RAM, 32GB/64GB স্টোরেজ আর Snapdragon 660 চিপসেট। অন্য ভেরিয়েন্টে বাকি সব হার্ডওয়্যার এক থাকলেও ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা আর Snapdragon 636 চিপসেট। তবে এই ফোন কবে ভারতে আসবে তা জানা যায়নি।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
  2. মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
  3. স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি
  4. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
  5. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  6. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
  7. BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব
  8. 13 বছর অপেক্ষার অবসান, ভারতে শুরু হল GTA 6 ভিডিও গেমের প্রি-লোডিং
  9. Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে
  10. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.