Asus ZenFone Max Pro M2 তে থাকবে ডিসপ্লে নচ আর ট্রিপল রিয়ার ক্যামেরা

দুটি আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাবে Asus ZenFone Max Pro M2। থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা, 13MP সেলফি ক্যামেরা, 4GB RAM, 32GB/64GB স্টোরেজ আর Snapdragon 660 চিপসেট।

Asus ZenFone Max Pro M2 তে থাকবে ডিসপ্লে নচ আর ট্রিপল রিয়ার ক্যামেরা

Photo Credit: Twitter/ Asus Indonesia

11 ডিসেম্বর ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে Asus ZenFone Max Pro M2

হাইলাইট
  • 11 ডিসেম্বর ইন্দোনেশিয়ায় Asus ZenFone Max Pro M2 লঞ্চ হবে
  • থাকবে ট্রিপল ক্যামেরা আর ডিসপ্লে নচ
  • এছাড়াও থাকবে Snapdragon 660 চিপসেট
বিজ্ঞাপন

আগামী 11 ডিসেম্বর ইন্দোনেশিয়ায় Asus ZenFone Max Pro M2 লঞ্চের কথা জানিয়েছে Asus। এবার কোম্পানির অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে এই ফোনের ঝলক প্রকাশিত হল। নতুন এই ছবিতে দেখা গিয়েছে নতুন Asus ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এছাড়াও ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। প্রসঙ্গত Asus ZenFone Max Pro M1 ফোনের ডিসপ্লের উপরে কোন নচ ছিল না।

ইন্দোনেশিয়ায় কোম্পানির টুইটার হ্যান্ডেল থেকে এই ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে Asus ZenFone Max Pro M2 ফোনের উপরের অংশ সামনে ও পিছন থেকে দেখা যাচ্ছে। সেখানে ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে। এছাড়াও ডিসপ্লের উপরে দেখা গিয়েছে কালো নচ।

একাধিক রিপোর্টে জানা গিয়েছে দুটি আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাবে Asus ZenFone Max Pro M2। একটি ভেরিয়েন্টে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা, 13MP সেলফি ক্যামেরা, 4GB RAM, 32GB/64GB স্টোরেজ আর Snapdragon 660 চিপসেট। অন্য ভেরিয়েন্টে বাকি সব হার্ডওয়্যার এক থাকলেও ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা আর Snapdragon 636 চিপসেট। তবে এই ফোন কবে ভারতে আসবে তা জানা যায়নি।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে
  2. 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
  3. eMudhra: মারাত্মক সাইবার হামলা থেকে রক্ষা পেল ইন্টারনেট, ভারতীয় সংস্থাকে ঘিরে শোরগোল
  4. Karbonn Rebel 5G: বহু বছর পর দেশে ফিরছে কার্বন মোবাইলস, প্রকাশ হল 5G ফোনের টিজার
  5. Lava Aura Curve লঞ্চ হচ্ছে ভারতে, স্টাইল ও ফিচার্সের দুর্দান্ত মেলবন্ধন
  6. SBI Data Breach: স্টেট ব্যাঙ্কে সাইবার হামলা, হ্যাকারদের হাতে গ্রাহকের তথ্য
  7. 17,999 টাকায় Samsung Galaxy F70 5G-এর সেল শুরু, OIS-সহ ট্রিপল 50MP ক্যামেরা, sAMOLED ডিসপ্লে আছে
  8. Apple Pro and Tell: 28 অক্টোবর বিরাট চমক অ্যাপলের, লঞ্চ হবে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক
  9. অন্তিম পর্যায়ে Amazon সেল, iPhone 16 শেষবারের মতো প্রায় 16,000 টাকা সস্তায় সুযোগ
  10. Airtel স্বস্তি দিয়ে সস্তায় ডেটা ছাড়াই আনলিমিটেড কলের প্ল্যান চালু করল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »