8,000 টাকা দামে চাই ভালো ক্যামেরা, ব্যাটারি আর পারফর্মেন্স? সেরা ফোনগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 অক্টোবর 2019 13:54 IST
হাইলাইট
  • Redmi 8 ফোনে 5,000mAh ব্যাটারি থাকতে পারে
  • Realme 3i ফোনে রয়েছে MediaTek Helio P60 চিপসেট
  • Infinix S4 ফোনে সেরা ব্যাক আপ পাওয়া যাবে

Realme 3i ফোনে থাকছে MediaTek Helio P60 চিপসেট

কয়েক বছর আগেও 8,000 টাকার নীচে স্মার্টফোন কেনা প্রায় অসম্ভব ছিল। এই মুহূর্তে 8,000 টাকার নীচে বাজারে রয়েছে একাধিক স্মার্টফোন। এর মধ্যে অনেক ফোনেই দারুণ ব্যাটারি ব্যাক-আপ, ক্যামেরা আর পারফর্মেন্স পাওয়া যাবে। 8,000 টাকার কম দামে সেরা স্মার্টফোন কোনগুলি? দেখে নিন।

8000 টাকা দামের সেরা স্মার্টফোন

ফোন Gadgets 360 রেটিং (10 এর মধ্যে) দাম (টাকা)
Redmi 8 7 7,999
Realme 3i 7 7,999
Infinix S4 7 7,999
Asus ZenFone Max Pro M1 8 7,999

Advertisement

Redmi 8

ডুয়াল সিম Redmi 8 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB  পর্যন্ত স্টোরেজ। Redmi 8 ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Redmi 8 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনে একটি USB Type-C পোর্ট ব্যবহার করেছে বেজিং এর কোম্পানিটি।

Redmi 8 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি

Advertisement

ছবি তোলার জন্য Redmi 8 ফোনের পিছনে থাকছে দুটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল Sony IMX363 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করে এই ফোনের ফেস আনলক কাজ করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার হয়েছে।

Realme 3i

Realme 3i ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P60 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

Realme 3i ফোনে MediaTek Helio P60 চিপসেট থাকছে 

Advertisement

Realme 3i ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহারে করেছে Realme।

কানেক্টিভিটির জন্য Realme 3i ফোনে রয়েছে Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,230 mAh ব্যাটারি।

Infinix S4

ডুয়াল সিম Infinix S4 ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.21 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি MediaTek Helio P22 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64 GB পর্যন্ত স্টোরেজ।

Advertisement

Infinix S4 এর ওজন 155 গ্রাম 

ছবি তোলার জন্য এই ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Infinix S4 ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

কানেক্টিভিটির জন্য Infinix S4 ফোনে থাকছে Bluetooth v5, Micro-USB পোর্ট, Wi-Fi 802.11 a/b/g/n, 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। Infinix S4 এর ওজন 155 গ্রাম।

Advertisement

Asus Zenfone Max Pro 1

Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট। Redmi Note 5 Pro তে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। 3GB/4GB /6GB RAM ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 পাওয়া যাবে। এছাড়াও থাকছে স্টক Android 8.1 Oreo। Asus Zenfone Max Pro 1 এর ভিতরে থাকবে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।

Asus ZenFone Max Pro M1 ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট 

Asus Zenfone Max Pro 1 এর সব ভেরিয়েন্টেই microSD কার্ড স্লট রয়েছে। এছাড়াও আছে ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 আর GPS। AsusZenFone Max Pro M1 ফোনের 3GB/4GB RAM ভেরিয়েন্টে 13MP+5MP ডুয়াল ক্যামেরা আর 8MP সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে। কিন্তু 6GB RAM ভেরিয়েন্টে 16MP+5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। Asus Zenfone Max Pro 1 এ আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  2. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  3. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  4. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  5. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  6. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  7. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  8. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  9. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  10. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.