15,000 টাকার কমে সেরা 5G ফোনের লিস্ট, 64MP ক্যামেরা থেকে 7,000mAh ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 1 নভেম্বর 2026 13:30 IST
হাইলাইট
  • এখন 15,000 টাকার নিচে হাতে গোনা কয়েকটি ফোনে 5G সাপোর্ট
  • Mivi One 5G এই সেগমেন্টে একমাত্র Snapdragon প্রসেসরের ফোন
  • Boltt Ace 5G মডেলে 64 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা আছে

Mivi One 5G offers good features under Rs. 15,000

Photo Credit: Mivi

মেমোরি চিপের যোগানে ঘাটতি সৃষ্টি হওয়ার কারণে ক্রমাগত র‍্যামের দাম বাড়ছে। আর তার প্রভাব পড়ছে স্মার্টফোনের দামেও। একসময় 15,000 টাকার মধ্যে অসংখ্য ভাল মোবাইল ফোনের বিকল্প ছিল। কিন্তু এখন এই সেগমেন্টে তুলনামূলকভাবে সাধারণ হার্ডওয়্যার ও স্পেসিফিকেশনের সঙ্গে এন্ট্রি-লেভেল স্মার্টফোন পাওয়া যাচ্ছে। বর্তমানে বেশিরভাগ সস্তা হ্যান্ডসেটে 4G চলছে। হাতে গোনা কয়েকটি ফোনে 5G সাপোর্ট। ক্রেতাদের একটা বড় অংশের বেশি টাকা খরচ করে আরও উন্নত ফোন কেনার সামর্থ্য নেই। তাই আজকের প্রতিবেদনে 15,000 টাকার মধ্যে ফিচার ও দামের নিরিখে পাঁচটি উপযুক্ত ফোনের তালিকা দেওয়া থাকল। 

ভারতে 15,000 টাকার কমে সেরা 5G ফোনের লিস্ট

Mivi One 5G

Mivi One 5G বর্তমানে 15,000 টাকার নিচে একমাত্র স্মার্টফোন, যা Snapdragon 4 Gen 2 প্রসেসরে রান করে। ফোনটি ব্লোটওয়্যার-মুক্ত পিওর Android 16 অপারেটিং সিস্টেমে চলে। 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 13,999 টাকা। এতে 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে আছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন অফার করে।

Advertisement

মিভির এই ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার ও ফেজ ডিটেকশন অটোফোকাস (PDAF) সাপোর্টের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনে থাকা 6,000mAh ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Moto G37 Power

ফ্লিপকার্টে  Moto G37 Power-এর 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ 14,999 টাকায় বিক্রি হচ্ছে। এটি বর্তমানে 15,000 টাকার মধ্যে অন্যতম ভ্যালু ফর মানি ফোন। হ্যান্ডসেটে 7,000mAh ব্যাটারি আছে, যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি 6.67 ইঞ্চি এলসিডি স্ক্রিনের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1,050 নিট পিক ব্রাইটনেস অফার করে।

মোটোরোলার এই ফোনের পিছনে 50 মেগাপিক্সেল (f/1.8 অ্যাপারচার) প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর (লাইট এবং ফ্লিকার) আছে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল (f/2.0 অ্যাপারচার) ক্যামেরা রয়েছে। এতে Dolby Atmos সাপোর্ট এবং MediaTek Dimensity 6400 প্রসেসর দেওয়া হয়েছে।

Advertisement

Boltt Ace 5G 

Boltt Ace 5G অফারে 11,999 টাকায় (4 জিবি + 64 জিবি) বিক্রি হচ্ছে। 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা। এই ফোনে 6.79 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 600 নিট পিক ব্রাইটনেস অফার করে। সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিভাইসটি Unisoc T8200 প্রসেসর দ্বারা চালিত।

Boltt Ace 5G মডেলের ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা আছে। এতে 6,000mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। ফোনটি পিওর Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। সংস্থার দাবি, ফোনে কোনও ব্লোটওয়্যার বা থার্ড পার্টি অ্যাপ প্রি-ইনস্টল করা নেই।

Lava Bold N4 Pro 5G

Lava Bold N4 Pro 5G-এর 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 14,999 টাকা। এতে 6.75 ইঞ্চি HD+ ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 550 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। এতে Unisoc T8200 চিপসেট ব্যবহার হয়েছে। হ্যান্ডসেটে স্টক Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড করা আছে।

Advertisement

লাভার এই ফোনের পিছনে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা রয়েছে। সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,000mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং অফার করে। ডিভাইসে IP64 রেটিং পাওয়া যায়।

Poco C85x 5G

Poco C85x 5G-এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ 13,999 টাকায় পাওয়া যাচ্ছে। 1,000 টাকা বেশি খরচ করলেই 128 জিবি মডেল কেনা যাবে। এই স্মার্টফোনের সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। ব্যাক প্যানেলে 32 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে। হ্যান্ডসেটে থাকা 6,300mAh ব্যাটারি 15W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করে।

পোকোর ফোনে 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 800 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনটি TUV Rheinland-এর ফ্লিকার-ফ্রি, লো ব্লু লাইট, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। ডিভাইসে Unisoc T8300 প্রসেসর রয়েছে।

 
KEY SPECS
Display 6.70-inch
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB, 6GB, 8GB
Storage 128GB
Battery Capacity 6000mAh
OS Android 16
 
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Same design as the higher-end models
  • Decent camera performance for its price
  • Long battery life
  • Decent gaming performance
  • Bad
  • The plastic frame feels cheap to the touch
  • Relatively slower charging
  • Sub-par display performance
 
KEY SPECS
Display 6.67-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera Unspecified
Rear Camera 50-megapixel
RAM 4GB, 8GB
Storage 64GB, 128GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 720x1604 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.