ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ LCD ডিসপ্লে তৈরী করবে এই কোম্পানি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 জুলাই 2019 11:11 IST

সফল ভাবে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে সহ LCD ডিসপ্লে টৈরী করে ফেলেছে চিনের কোম্পানি BOE টেকনোলজি গ্রুপ। 2019 সালে কম দামের স্মার্টফোনে এই ডিসপ্লে ব্যবহার হতে পারে। DigiTimes এ প্রকাশিত এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে। এতদিন শুধুমাত্র AMOLED ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা যে। নতুন এই প্রযুক্তি সামনে আসার পরে LCD ডিসপ্লের মধ্যেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে। এর ফলে কম দামের স্মার্টফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জনপ্রিয় হবে।

সম্প্রতি সাংহাই তে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে নতুন এই ডিসপ্লে প্রযুক্তি সামনে নিয়ে এসেছেন BOE ভাইস প্রেসিডেন্ট লুই শাওডং।

Advertisement

“লুই জানিয়েছেন ২০১৭ সালে অল স্ক্রিন ডিসপ্লের স্মার্টফোনের সংখ্যা ছিল ৯ শতাংশ। ২০১৮ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে 65 শতাংশ। 2019 সালে 81 শতাংশ ফোনে অল স্ক্রিন ডিসপ্লে দেখা যাবে। 2019 সালে বিশ্বব্যাপী 126 কোটি স্মার্টফোন বিক্রি হবে।”

“2020 সালে অল স্ক্রিন স্মার্টফোনের পরিমান হবে 90 শতাংশ। আগামী বছর বিশ্বব্যাপী 146 কোটি স্মার্টফোন বিক্রি হবে।” এক সাক্ষাৎকারে DigiTimes কে জানিয়েছেন লুই।

এর আগে AU Optronics নামে একটি কোম্পানি LCD ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তৈরী শুরু করেছিল। 1993 সালের এপ্রিল মাসে BOE টেকনোলজি গ্রুপের পথ চলা শুরু হয়েছিল। ডিসপ্লে, সেন্সর, স্মার্ট সিস্টেম তৈরী করে বেজিং এর কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BOE
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.