Claude AI: ফোন আর হাত দিতে হবে না, আপনার হয়ে কল-মেসেজ করবে এআই, স্মার্টফোন চালাবে নিজেই

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 25 মার্চ 2026 17:39 IST
হাইলাইট
  • Claude AI এবার নিজে থেকেই ফোন চালাবে
  • এটি মানুষের হয়ে কল করা, মেসেজ লেখা, ও ফাইল পাঠাতে পারবে
  • এই ধরনের ফিচার প্রাইভেসি ও সিকিউরিটি নিয়ে প্রশ্ন তুলতে পারে

Claude's new feature will handle calls, texts on your phone

Photo Credit: Unsplash/Igor Omilaev

ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনের এক অপরিহার্য অংশে পরিণত হয়েছে। সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে রাতে দুই চোখের পাতা এক করার আগ পর্যন্ত মোবাইল ফোন এক মুহূর্ত কাছ ছাড়া করতে ইচ্ছা করে না। আপনার স্মার্টফোন যদি অপরিচিত কেউ ব্যবহার করতে চায়, তাহলে আপনি নিশ্চয় রাজি হবেন না। কিন্তু যদি AI চায়, ফোনের অ্যাক্সেস কি তাকে দেবেন? Anthropic খুব সম্প্রতি Claude AI-তে এক নতুন ফিচার যুক্ত করেছে, যার মাধ্যমে চ্যাটবটটি কম্পিউটারের সম্পুর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে ব্যবহারকারীর হয়ে কাজ করবে। কম্পিউটারের পর সংস্থার নজর এবার স্মার্টফোনে। Claude শীঘ্রই সরাসরি ইউজারের হয়ে মুঠোফোন চালাতে সক্ষম হবে।

Claude AI মানুষের হয়ে ফোন সামলাবে

অ্যানথ্রোপিক তাদের ক্লড এআই-এর জন্য অরবিট (Orbit) নামে এক নয়া ফিচারের উপর কাজ করছে। রিপোর্ট থেকে জানা গিয়েছে, এটি ব্যবহারকারীর হয়ে স্বয়ংক্রিয়ভাবে ফোনের বিভিন্ন কাজ করতে পারবে। M1Astra নামে একজন X ইউজার বিষয়টি প্রকাশ্যে এনেছেন। কাউকে কল করা, মেসেজ লেখা, ফাইল পাঠানো, ও ব্রাউজার সম্পর্কিত কাজ ক্লডের মাধ্যমে সম্পন্ন হবে। আপনি এআই-কে শুধু প্রম্পট দিয়ে অন্য কাজে মনোনিবেশ করতে পারবেন।

বর্তমানে ক্লড এআই ফোন কল করতে পারে৷ কিন্তু সেই কাজের জন্য আলাদা টুলসের প্রয়োজন হয়। অর্থাৎ প্রক্রিয়াটি সম্পূর্ণ অটোমেটেড নয়। কিন্তু ভবিষ্যতে অরবিট ফিচারের সাহায্যে ক্লড অতিরিক্ত টুলস ছাড়াই নিজেই ফোন স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে। ফোনে কোনও কাজ শুরু করে সেটির পরবর্তী ধাপ কম্পিউটারে সম্পন্ন করার প্রক্রিয়া মানুষের ডিজিটাল সহকারীর মতো নিজে থেকে সামলাতে পারবে এআই।

তবে এই ধরনের ফিচার চালু হলে প্রাইভেসি এবং সিকিউরিটি নিয়েও বড় প্রশ্ন উঠতে পারে। কারণ সে ক্ষেত্রে ডিভাইসের সম্পূর্ণ অ্যাক্সেস এআই-এর হাতে আসবে। ব্যক্তিগত কথোপকথনের হিসাব রাখার পাশাপাশি, দৈনিক কাজকর্ম ও অভ্যাস সম্পর্কেও ওয়াকিবহল হয়ে উঠবে সে। আর সেই তথ্য স্মার্টফোন থেকে যে পাচার হবে না, তার কোনও গ্যারান্টি নেই। তাও দৈনন্দিন জীবনের যাবতীয় মুশকিল আসানে কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই ভরসা রাখছে মানুষ।

প্রসঙ্গত, ক্লড এখন সরাসরি মাউস, কিবোর্ড, ও স্ক্রিন ব্যবহার করতে পারে। ফোন থেকে কাজের নির্দেশ দিলে এটি কম্পিউটারে অ্যাপ খোলা, ওয়েব ব্রাউজারে তথ্য খোঁজা, ও স্প্রেডশিট বা এক্সেল ফাইলের তথ্য পূরণ করতে পারবে। যে কাজ আগে মানুষের হস্তক্ষেপ ছাড়া ভাবা যেত না, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।

Advertisement

অ্যানথ্রোপিক দাবি করেছে, আপনি ক্লড-কে কোনও কাজ দিয়ে রেখে অন্য কাজে ব্যস্ত থাকতে পারবেন। পরে ফিরে এসে দেখবেন, AI সেই কাজ সম্পুর্ণ করে ফেলেছে। তবে ফিচারটি রিসার্চ প্রিভিউ হিসেবে চালু করা হয়েছে। এটি শুধুমাত্র macOS প্ল্যাটফর্মে পেইড ইউজারদের জন্য উপলব্ধ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Claude, Anthropic, Artificial Intelligence, AI, Smartphone
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  2. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  3. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  4. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  5. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  6. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  7. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  8. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  9. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  10. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.