2022 সালে প্রকাশ্যে আসার পর এই প্রথম AI মার্কেটে ChatGPT-এর অংশীদারিত্ব 50 শতাংশের নিচে নেমেছে।
Photo Credit: Reuters
ChatGPT's market share has dipped below 50% for the first time
ChatGPT-এর হাত ধরে কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) দুনিয়ার সঙ্গে পরিচিত হয়েছিল সাধারণ মানুষ। মাত্র কয়েক সেকেন্ডে হাজার হাজার শব্দ লিখে ফেলা, সফটওয়্যারের জন্য কোডিং, কৃত্রিম ছবি তৈরি, বা নিমেষে জটিল প্রশ্নের উত্তর, আমেরিকান সংস্থা OpenAI-এর তৈরি এই আশ্চর্য অ্যাপের কাছে যেন সব জলভাত। চ্যাটজিপিটি এখনও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় AI অ্যাসিস্ট্যান্টের খেতাব ধরে রেখেছে। কিন্তু 2022 সালে প্রকাশ্যে আসার পর প্রথমবার তাদের মার্কেট শেয়ার 50 শতাংশের নিচে নেমে গিয়েছে। কৃত্রিম মেধার জগতে আস্তে আস্তে Google-এর Gemini ও Anthropic-এর Claud AI চ্যাটবটের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।
2026 সালের জানুয়ারিতেও চ্যাটজিপিটির বাজারে অংশীদারিত্ব ছিল 50 শতাংশের বেশি। কিন্তু এখন তা কমে 46.4 শতাংশে নেমে এসেছে বলে দাবি করা হয়েছে। রয়টার্সের রিপোর্ট অনুসারে, ডিজিটাল ইন্টেলিজেন্স ও মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান সম্প্রতি স্টেট অফ AI রিপোর্ট 2026 প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে চ্যাটজিপিটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা 110 কোটির (1.1 বিলিয়ন) বেশি।
অর্থাৎ, মার্কেট শেয়ারে ধস নামলেও ওপেনএআই-এর AI চ্যাটবট গ্রাহকের দিক থেকে এখনও এক নম্বরে। দ্বিতীয় স্থানে থাকা গুগল জেমিনাই-এর-এর মান্থলি ইউজারের সংখ্যা হল 662 মিলিয়ন বা 66.20 কোটি। তিন নম্বরে অ্যানথ্রোপিক-এর ক্লড। প্রতি মাসে এই এআই টুল ব্যবহার করেন 24.50 কোটি (245 মিলিয়ন) মানুষ।
AI মার্কেটে চ্যাটজিপিটির আধিপত্য বজায় থাকলেও, প্রতিযোগীরা দ্রুত নতুন ফিচার ও উন্নত মডেল প্রকাশ করছে। ফলে বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে। রিপোর্টে বলা হয়েছে, এখন অনেকেই একটি নির্দিষ্ট কৃত্রিম মেধার প্ল্যাটফর্মে আটকে না থেকে বিভিন্ন এআই প্ল্যাটফর্ম পরখ করে দেখছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জেমিনাই-এর সবচেয়ে বড় সুবিধা হল গুগলের বিস্তৃত পণ্য এবং পরিষেবা ইকোসিস্টেম। জিমেইল, সার্চ, এবং টেক জায়ান্টটির অন্যান্য পরিষেবার সঙ্গে যুক্ত থাকার কারণে জেমিনাই চ্যাটবটের কদর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
অন্য দিকে, Claude মূলত পেশাদার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির মধ্যে বিপুল জনপ্রিয় হয়ে উঠেছে। প্রোডাক্টিভিটি ফিচার্সের কারণে ইঞ্জিনিয়ার-সহ বিভিন্ন পেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ছে। পেইড সাবস্ক্রিপশনের বিচারে ক্লড সবার চেয়ে এগিয়ে। মোট ইউজারের 13 শতাংশ প্রিমিয়াম প্ল্যানে সাবস্ক্রাইবার করেছেন। অর্থাৎ, তারা অর্থের বিনিময়ে অতিরিক্ত সুবিধা নিতে প্রস্তুত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Series Specifications Leaked, Could Launch in India as OnePlus 16R