Moto G37 Power is available for just Rs.13,999
Photo Credit: Motorola
15,000 টাকার মধ্যে ভাল 5G ফোন খুঁজছেন? 13,999 টাকা দিলেই পেয়ে যাবেন 7,000mAh ব্যাটারি, 50MP রিয়ার ক্যামেরা, Dolby সাউন্ড, ও MediaTek Dimensity 6400 5G প্রসেসরযুক্ত চমৎকার ফাইভ-জি ফোন। ভাবছেন, এত কম দামে কীভাবে সম্ভব? আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে Amazon ও Flipkart বিশেষ Freedom Sale আয়োজন করেছে। সেই সেলে ফোন থেকে শুরু করে ল্যাপটপ, ট্যাবলেট, ও হেডফোন-সহ বিভিন্ন বৈদ্যুতিন প্রোডাক্ট সস্তায় পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্টের ফ্রিডম সেলে অন্যতম আকর্ষণীয় অফারে পাওয়া যাচ্ছে Motorola Moto G37 Power, যা একে 15,000 টাকার নিচে অন্যতম সেরা 5G ফোনে পরিণত করেছে।
Moto G37 Power এখন ফ্লিপকার্টে 14,999 টাকায় বিক্রি হচ্ছে। এটি 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ অফার করে। আবার ফোনটি ICICI বা Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে আরও 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনের দাম 13,999 টাকায় নেমে আসবে। এছাড়াও, Flipkar Axis কার্ড গ্রাহকদের 1,699 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।
Moto G37 Power-এর 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে 15,999 টাকা ও 19,999 টাকায় লিস্টেড আছে। এই দুই মডেলেও 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট প্রযোজ্য। এটি প্যানটোন ইমপেনেট্রেবল, প্যানটোন ক্যাপ্রি, ও প্যানটোন নটিক্যাল ব্লু কালার অপশনে উপলব্ধ।
স্পেসিফিকেশনের কথা বললে, মোটো জি37 পাওয়ার 6.67 ইঞ্চি LCD ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন, ও 1,050 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনকে স্ক্র্যাচ ও সমস্ত ধরনের আঘাত থেকে রক্ষা করতে Corning Gorilla Glass 7i প্রোটেকশন যুক্ত করা হয়েছে। হ্যান্ডসেটে 7,000mAh ব্যাটারি আছে, যা 30W ফাস্ট চার্জিং ও 6.5W ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে।
মোটোরোলার এই ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার- সহ একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর (লাইট এবং ফ্লিকার) নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল (f/2.0 অ্যাপারচার) ক্যামেরা রয়েছে।
ডিভাইসটি ডাইমেনসিটি 6400 প্রসেসর দ্বারা চালিত। এই চিপ LPDDR4x র্যাম এবং UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রো SD কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 1 টেরাবাইট বাড়ানোর সুবিধা মিলবে। এতে Android 16 প্রি-ইনস্টলড থাকছে। সংস্থা একটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.