Flipkart ফ্রিডম সেলে 30,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S25+

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 10 অগাস্ট 2026 11:38 IST
হাইলাইট
  • Samsung Galaxy S25+ সরাসরি 30,000 টাকা ছাড়ে কেনার সুযোগ
  • এটি প্রিমিয়াম ক্যামেরা ও হাই-এন্ড Snapdragon 8 Elite চিপসেটের সঙ্গে এসেছে
  • Samsung Galaxy S25+ সাতটি মেজর Android OS আপগ্রেড পাবে

Samsung Galaxy S25+ is currently available with Rs. 30000 discount

Photo Credit: Samsung

Flipkart Freedom Sale বিভিন্ন কোম্পানির স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ও হোম অ্যাপ্লায়েন্স-সহ নানা পণ্যে চমৎকার ডিসকাউন্ট দিচ্ছে। আপনি যদি ফ্ল্যাগশিপ ফোন কেনার প্ল্যান করেন, তাহলে এটাই উপযুক্ত সময়। কারণ ক্রেতাদের সামনে Samsung Galaxy S25+ সরাসরি 30,000 টাকা ছাড়ে কেনার সুযোগ। ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার মিলিয়ে আরও সাশ্রয় করা যাবে। Samsung-এর এই ফোন 2032 সাল পর্যন্ত Android আপগ্রেড পাবে। এটি IP68 রেটিং, ওয়্যারলেস চার্জিং, প্রিমিয়াম ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ও হাই-এন্ড Snapdragon 8 Elite চিপসেটের সঙ্গে এসেছে। ফোনের নতুন দাম ও খুঁটিনাটি জেনে নিন।

Samsung Galaxy S25+ বিক্রি হচ্ছে 30,000 টাকা ছাড়ে 

Samsung Galaxy S25+ বর্তমানে ফ্লিপকার্টে 69,999 টাকায় লিস্টেড আছে, যা 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। 2025 সালের জানুয়ারিতে লঞ্চ হওয়ার সময় ফোনের দাম ছিল 99,999 টাকা। অর্থাৎ, ফ্লিপকার্ট ফ্রিডম সেলে হ্যান্ডসেটটি ফ্ল্যাট 30,000 টাকা ছাড়ে কেনা সম্ভব হবে।

এছাড়াও, Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত 3,975 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ফলে প্রায় 34,000 টাকা সাশ্রয় করা যেতে পারে। ডিভাইসটি নেভি ও সিলভার শ্যাডো কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। 

Samsung Galaxy S25+ স্পেসিফিকেশন, ফিচার্স

স্যামসাং গ্যালাক্সি এস25+ মডেলের সামনে 6.7 ইঞ্চি ডাইনামিক LTPO অ্যামোলেড 2X ডিসপ্লে আছে। এটি QHD+ রেজোলিউশন, 2,600 নিট পিক ব্রাইটনেস, ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন দেওয়া হয়েছে। ডিভাইসে Android 15 ভিত্তিক One UI 8 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে। কোম্পানি সাতটি অপারেটিং সিস্টেম আপগ্রেড প্রদান করবে।

Galaxy S25+ তিনটি ব্যাক ক্যামেরা দিয়ে সজ্জিত। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম এবং OIS-সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

ফোনের ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা যথাক্রমে 8K এবং 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম। স্যামসাং তাদের এই ফোনে 4,900mAh ব্যাটারি ব্যবহার করেছে। এটি 45W ওয়্যার্ড, 15W ওয়্যারলেস, ও 4.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid build and aesthetics
  • Excellent performance
  • Fantastic cameras
  • One UI 7 and extended software support
  • Powerful speakers
  • Bad
  • Expensive (base price)
  • Not a huge upgrade over S24+
 
KEY SPECS
Display 6.70-inch
Processor Snapdragon 8 Elite
Front Camera 12-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel + 10-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 4900mAh
OS Android 15
Resolution 1440x3120 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio OTT পাস আরও সস্তা হল, 400 টাকা কম খরচে গোটা বছর আনলিমিটেড 5G, 15টি OTT, ও 1,000+ লাইভ চ্যানেল
  2. Flipkart ফ্রিডম সেলে 30,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S25+
  3. Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তা হয়ে গেল দুর্দান্ত Samsung মিড-রেঞ্জ ফোন
  4. Flipkart ফ্রিডম সেলে মাত্র 13,999 টাকায় দুর্ধর্ষ 5G ফোন, 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, ও Dolby সাউন্ড আছে
  5. ট্রিপল Zeiss ক্যামেরা ও দুর্ধর্ষ ফিচার্সের Vivo 5G ফোনে মিলছে 7,000 টাকা ছাড়, Flipkart ফ্রিডম সেলে দারুণ অফার
  6. একই দামে আর নয় 4G ও 5G প্ল্যান? বৃদ্ধি পেতে পারে খরচ, রিচার্জে বড় পরিবর্তনের ইঙ্গিত
  7. 3,000 টাকা ছাড়ে Poco M8 Power-এর সেল শুরু, সস্তায় 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  8. Flipkart ফ্রিডম সেলে 50,000 টাকার নিচে iPhone 17, কীভাবে এত কম দামে মিলছে জানুন
  9. Amazon গ্রেট ফ্রিডম সেলে 40,000 টাকা সস্তায় মিলছে 200MP কোয়াড ক্যামেরার Samsung ফোন
  10. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.