Android 17 ভার্সনে গুচ্ছের ফিচার্স ও AI দিচ্ছে Google, স্মার্টফোন কতটা পাল্টে যাবে দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 14 মে 2026 14:20 IST
হাইলাইট
  • Google শীঘ্রই Android 17 OS-এর স্টেবেল ভার্সন রিলিজ করবে
  • Android ও iPhone-এর মধ্যে ফাইল ট্রান্সফার সহজ হবে
  • Android 17 সিকিউরিটি ও AI সম্পর্কিত একাধিক নতুন ফিচার আনছে

Google has revealed several new Android 17 features

Photo Credit: Google / Patrick Holland

Google বর্তমানে Android 17 OS- এর স্টেবেল ভার্সন রোলআউট করার প্রস্তুতি নিচ্ছে। Google I/O 2026 ইভেন্টের আগে অনুষ্ঠিত Android Show IO এডিশনে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেমের নয়া সংস্করণের একাধিক ফিচার প্রকাশ্যে এনেছে টেক জায়ান্টটি। এটি নতুন AI টুলস, সিকিউরিটি আপগ্রেড, ক্রিয়েটর ফোকাসড ফিচার, ও ডিজিটাল ওয়েল বিয়িং সংক্রান্ত একঝাঁক নতুন বৈশিষ্ট্য আনছে, যা এই বছরের মধ্যে ধাপে ধাপে বিভিন্ন ব্র্যান্ডের Android স্মার্টফোনে রোলআউট হবে। Android 17 নিরাপত্তার দিক থেকে বড় পরিবর্তন আনছে, যার মধ্যে উন্নত ম্যালওয়্যার ডিটেকশন, চুরি হওয়া ফোনের জন্য রিমোট বায়োমেট্রিক লকিং, এবং নতুন স্ক্যাম প্রোটেকশন টুলস অর্ন্তভুক্ত।

Android 17 ফিচার্স

অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলবে। গুগল অনলাইন প্রতারণা কমানোর জন্য বিশ্বজুড়ে বিভিন্ন ব্যাঙ্কিং কোম্পানির সঙ্গে কাজ করছে, যার লক্ষ্য হল ভেরিফায়েড ফোন কল চালু করা। ফলে ব্যবহারকারী বুঝতে পারবেন যে অপর প্রান্তে সত্যিই ব্যাঙ্কের প্রতিনিধি কথা বলছেন কিনা। এছাড়াও, গুগল অ্যান্টি স্পুফিং মেকানিজম যোগ করছে, যা ভুয়ো নম্বর ব্যবহার করে প্রতারণা ঠেকাতে সাহায্য করবে।

অ্যান্ড্রয়েড 17-এর সঙ্গে লাইভ থ্রেট ডিটেকশন ফিচারও আনছে গুগল। এটি নিয়মিত মোবাইল ফোন স্ক্যান করে সন্দেহজনক অ্যাপ খুঁজে পেলে ইউজারকে সতর্ক করবে। নতুন আপডেটে নয়া স্ক্রিন রিয়্যাকশন ফিচার আসছে, যা ফোনের স্ক্রিন এবং সেলফি ক্যামেরা একই সঙ্গে রেকর্ড করতে পারবে। ফিচারটি মূলত রিয়্যাকশন নিয়ে ভিডিও বানানো কনটেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রেখে আনা হচ্ছে।

গুগল জানিয়েছে, Android 17 প্রায় 4,000 ইমোজি নতুনভাবে ডিজাইন করা হচ্ছে। নতুন ইমোজিগুলোতে আগের তুলনায় আরও বেশি ডিটেল ও এক্সপ্রেসিভ মুখ থাকবে। অর্থাৎ সমস্ত ইমোজি আরও বেশি জীবন্ত মনে হবে। টেক জায়ান্টটি Rambler নামে একটি জিবোর্ড ডিকটেশন ফিচার ঘোষণা করেছে। এটি ব্যবহারকারীর কথা শুনে রিয়েল টাইমে টেক্সট লিখতে পারবে। কথায় ভুল থাকলে স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে পরিষ্কার লেখা তৈরি করবে।

Android 17 আপডেটে আরও একটি AI ফিচার হল 'ক্রিয়েট মাই উইজেট'। এটি শুধু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রম্পট লিখেই কাস্টম উইজেট তৈরি করে দেবে। গুগল Android ও iPhone-এর মধ্যে ফাইল ট্রান্সফার আরও সহজ করতে কুইক শেয়ার ফিচার এক্সপ্যান্ড করছে। Android ব্যবহারকারীরা শীঘ্রই QR কোডের মাধ্যমে ফাইল শেয়ার করতে পারবে। ভবিষ্যতে WhatsApp অ্যাপের মধ্যেও কুইক শেয়ার ইন্টিগ্রেশন করার প্ল্যান আছে গুগলের।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Android 17, Google, Tech News in Bengali
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  2. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  3. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  4. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  5. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
  6. 1,500 টাকা ডিসকাউন্টের সঙ্গে OnePlus N6x 5G-এর সেল শুরু, সস্তায় 7,000mAh ব্যাটারি
  7. Oppo A7 Pro Max বিশাল 10,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  8. Poco M8 Power বাজেটে 8,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 5G-সহ ভারতে লঞ্চ হল
  9. 12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার
  10. এক প্ল্যানেই 100Mbps ব্রডব্যান্ড, 1,000+ চ্যানেল, ও 1 ডজন OTT, মাত্র 400 টাকায় শুরু জিওর নতুন JioHome প্যাক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.