Oppo, Xiaomi, Vivo, Lenovo, ও Honor-এর মতো কোম্পানিরা নতুন ইউনিফায়েড মেমোরি ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড আনতে চলেছে।
Photo Credit: Unsplash/Patrick Tomasso
Xiaomi, Vivo, Oppo, and other brands join hands to handle Android smartphone’s lag
Android ফোন যে ব্র্যান্ডের হোক না কেন, ওভারহিটিং, ল্যাগ, ও হঠাৎ অ্যাপ ক্র্যাশ করার মতো সমস্যার সম্মুখীন হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। স্মার্টফোনের এমন পুরনো অসুখের পথ্য খুঁজতে এবার কোমর বাঁধছে চীনের গোল্ড স্ট্যান্ডার্ড অ্যালায়েন্স। যে জোটের সদস্য Oppo, Xiaomi, Vivo, Lenovo, এবং Honor-এর মতো কোম্পানি। তারা একটি নতুন ইউনিফায়েড মেমোরি ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড আনতে চলেছে, যা Android 17 আপডেটের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা স্টেবল এবং স্মুথ পারফরম্যান্স পাবেন। নতুন ব্যবস্থায় ফোন হ্যাং করার সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পরে।
গিজমোচীনার প্রতিবেদন থেকে জানা গিয়েছে, নতুন স্ট্যান্ডার্ডের মাধ্যমে ডেভেলপাররা এমনভাবে অ্যাপ বানাতে পারবে, যাতে সেটি Android ডিভাইস নির্বিশেষে সমানভাবে ও দক্ষতার সঙ্গে মেমোরি ব্যবহার করতে পারে। আসলে অ্যাপ যত আধুনিক ও জটিল হচ্ছে, তত মেমোরি খাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
বিভিন্ন ব্র্যান্ডের কাস্টম ইন্টারফেস (UI) ও হার্ডওয়্যারের মধ্যে তালমিলের অভাবের কারণে ডেভেলপারদের জন্য অপ্টিমাইজেশন কঠিন হয়ে পড়ছে। একইসাথে অ্যাপ ডেভেলপ করার খরচ ও দীর্ঘ টেস্টিং সাইকেল চ্যালেঞ্জ তৈরি করছে৷ ফলে শেষ পর্যন্ত ইউজার এক্সপিরিয়েন্সে প্রভাব পড়ছে।
দিশা খুঁজতে Google ইতিমধ্যেই Android 17 অপারেটিং সিস্টেমে বেশ কিছু পরিবর্তন আনছে, যেখানে ডিভাইসের র্যাম অনুসারে মেমোরি ব্যবহারের লিমিট সেট করে রাখা হবে। অর্থাৎ মেমোরি লিক হবে না। সহজ ভাষায় বললে, বর্তমানে কোনও সফটওয়্যার কাজ শেষ হয়ে যাওয়ার পরেও র্যাম থেকে নেওয়া কিছুটা জায়গা দখল করে থাকে। এতে ডিভাইসের গতি কমে যায়। প্রোগাম হ্যাং করে। নতুন ব্যবস্থায় সেই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
গুগলের মেকানিজমের উপর ভিত্তি করেই শীর্ষস্থানীয় চাইনিজ ব্র্যান্ডগুলি উদ্যোগ নিচ্ছে। এই উদ্যোগকে তিন অংশে ভাগ করা হয়েছে। প্রথমে একটি ইউনিফায়েড স্ট্যান্ডার্ড তৈরি করা হবে, যেখানে একটি অ্যাপ কতটা মেমোরি ব্যবহার করতে পারবে তা নির্দিষ্ট করে দেওয়া থাকবে।
দ্বিতীয় স্তরে থাকবে স্মার্ট নোটিফিকেশন সিস্টেম। এটি মেমোরি কমে গেলে অ্যাপগুলিকে আগে থেকেই সতর্ক করবে। শেষ ধাপে কনটেক্সচুয়াল রুলস থাকছে, যা ঠিক করবে যে কখন ও কীভাবে সেই নোটিফিকেশন দেখানো হবে। নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে ডেভেলপারদের জুন 30, 2026 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অ্যালায়েন্সের সদস্য সংস্থাগুলি এই পরিবর্তন বাস্তবায়ন করতে অ্যাপ ডেভেলপারদের প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও টেকনিক্যাল সাপোর্ট দিয়ে সহযোগিতা করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale