Android 17

Android 17 - ख़बरें

  • দেশের সেরা 5 ছোট স্মার্টফোনের লিস্ট দেখে নিন, ফিচারে বড় ফোনকেও টেক্কা
    ভারতের বাজারে উপলব্ধ সেরা পাঁচ কম্প্যাক্ট ফোন কোনগুলি জানেন কি? স্ক্রিন 6.3 ইঞ্চির মধ্যে থাকলে তাকে সাধারণত কম্প্যাক্ট ফোন বলা হয়। আকারে ছোট হলেও এই ধরনের ফোনে পারফরম্যান্স, ক্যামেরা, এবং ফিচার্স উচ্চমানের হয়ে থাকে। 59,999 টাকা থেকে শুরু হওয়া Oppo Reno 15 Pro Mini 5G বাজেটের মধ্যে অন্যতম সেরা কম্প্যাক্ট ফোন। এতে 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। Samsung Galaxy S26 একটি 6.3- ইঞ্চি ডাইনামিক এলটিপিও অ্যামোলেড স্ক্রিনের সাথে এসেছে। ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলে। 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 79,999 টাকায় বিক্রি হচ্ছে।
  • Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
    Samsung Galaxy S26 FE ভারতে 79,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে উপলব্ধ। এই Fan Edition ফোনে অসাধারণ 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, AI ফিচার্স, এবং ফ্ল্যাগশিপ Exynos 2500 প্রসেসর ব্যবহার হয়েছে। Samsung Galaxy S26 FE লেটেস্ট Android 17 OS, ডায়নামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং, ও IP68 রেটিংয়ের সঙ্গে এসেছে।
  • Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
    বার্লিনে IFA 2026 ইভেন্টকে কেন্দ্র করে মোটোরোলার প্রকাশিত প্রেস রিলিজে Edge 70 Neo-এর আগমনের কথা জানানো হয়েছে। ওই অনুষ্ঠানে Edge 70 Plus, Moto Watch Ultra, ও Moto Snap ঘোষণা করেছে সংস্থা। প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে, Motorola Edge 70 Neo ভারতে আনা হবে। তবে লঞ্চের তারিখ এখনও প্রকাশ হয়নি। ফোনটি ভারতে Android 17-এর টেস্টিং প্রোগ্রামে দেখা গিয়েছে। তারপরেই এ দেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা জোরালো হয়।
  • Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
    ভারতে Redmi 17 5G-এর 6 জিবি র‍্যাম এবং 8 জিবি র‍্যাম যথাক্রমে 23,999 টাকা এবং 26,999 টাকায় বিক্রি হবে। ফোনটি 7,900mAh ব্যাটারি ও Snapdragon 4 Gen 5 চিপসেটের সঙ্গে লঞ্চ হয়েছে। এটি 120Hz LCD ডিসপ্লে, 50MP AI ডুয়াল ক্যামেরা সিস্টেম, 45W ফাস্ট চার্জিং, ও Android 16-এর সঙ্গে এসেছে।
  • Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
    Samsung Galaxy S26 FE বৃহস্পতিবার লঞ্চ হয়েছে। এটি ফ্ল্যাগশিপ স্তরের Exynos 2500 প্রসেসর ব্যবহার করেছে। ফোনে নতুন Android 17 ভিত্তিক One UI 9 কাস্টম স্কিন আছে। ডিভাইসটি সাত বছর সফটওয়্যার আপডেট পাবে। Galaxy S26 FE-তে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 4,900mAh ব্যাটারি, ওয়্যারলেস চার্জিং, IP68 রেটিং, ও একাধিক AI ফিচার্স রয়েছে। ফোনের দাম এবং খুঁটিনাটি জেনে নিন।
  • আগস্ট 27 লঞ্চ হচ্ছে Samsung Galaxy S26 FE, বাজেটে মিলবে ফ্ল্যাগশিপ ফিচার্স?
    Samsung Galaxy S26 FE আগামী আগস্ট 27 একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে প্রকাশ্যে আনা হবে। ব্র্যান্ডের ওয়েবসাইট এলং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং দেখা যাবে। ভারতীয় সময় সন্ধ্যা 5:30 থেকে অনুষ্ঠান সম্প্রচার করা হবে। ফোনে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, ফ্ল্যাগশিপ Exynos 2500 প্রসেসর, 6.7 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে, Android 17 ভিত্তিক নতুন One UI 9, এবং 4,900mAh ব্যাটারি থাকতে পারে।
  • Google-এর সবচেয়ে দামি Android ফোন Pixel 11 Pro Fold লঞ্চ হল, ফিচার্স কেমন
    বুধবার অনুষ্ঠিত Google Pixel 11 লাইনআপের লঞ্চ ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল Pixel 11 Pro Fold। বুক-স্টাইলের ফোল্ডেবল ফোনটি 1,86,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছে। এটি 16 জিবি র‍্যাম, অত্যাধুনিক ট্রিপল ব্যাক ক্যামেরা, Tensor G6 প্রসেসর, হাইলাইট এলইডি নোটিফিকেশন, এবং একাধিক সফটওয়্যার ফিচার্স দিয়ে সজ্জিত। ফোনের প্রাইমারি ও কভার স্ক্রিনে দুইটি 10 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে Android 17 প্রি-ইনস্টলড আছে।
  • বাজার কাঁপিয়ে Google Pixel 11 সিরিজ ভারতে লঞ্চ হল, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্সে বাজিমাত
    Google Pixel 11 সিরিজের অধীনে Pixel 11, Pixel 11 Pro, এবং Pixel 11 Pro XL ভারতে লঞ্চ হয়েছে। তিনটি মডেলেই Tensor G6 প্রসেসর, অসাধারণ ট্রিপল রিয়ার ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং, OLED স্ক্রিন, ও Android 17 অপারেটিং সিস্টেম রয়েছে। Google তাদের Pixel 11 Pro মডেলগুলির পিছনের ক্যামেরা মডিউলে বিশেষ লাইটিং সিস্টেম রেখেছে, যার পোশাকি নাম HiLight। আগস্ট 20 থেকে তিনটি ফোনই গুগল স্টোর, ফ্লিপকার্ট, ও পার্টনার স্টোরে পাওয়া যাবে। Pixel 11 ভারতে লঞ্চ হয়েছে 89,999 টাকায়। Pixel 11 Pro ও Pixel 11 Pro XL-এর মূল্য যথাক্রমে 1,34,999 টাকা ও 1,49,999 টাকা।
  • সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S26 FE-র সম্পূর্ণ স্পেসিফিকেশন
    Samsung Galaxy S26 FE-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এতে 6.7 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে মিলবে। এতে Android 17 ভিত্তিক One UI 9 প্রি-ইনস্টল করা থাকবে। ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে। যার প্রাইমারি ক্যামেরা হবে 50 মেগাপিক্সেল। এটি Exynos 2500 প্রসেসর, 4,900mAh ব্যাটারি, 45W ওয়্যার্ড চার্জিং, ও IP68 রেটিং পেতে পারে।
  • Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
    Redmi 17 5G একটি বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে লঞ্চ হয়েছে। এটি 6,300mAh ব্যাটারি, Unisoc T8300 প্রসেসর, Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম সফটওয়্যারের সঙ্গে এসেছে। ফোনে TÜV-এর ট্রিপল আই কেয়ার প্রোটেকশন সার্টিফিকেশন, 13MP মেইন ক্যামেরা, ও 8MP সেলফি ক্যামেরা আছে।
  • কোন কোন OnePlus ফোনে Android 17 ভিত্তিক ColorOS আপডেট মিলবে? ফাঁস হল লিস্ট
    Android 17 অপারেটিং সিস্টেম ভিত্তিক ColorOS 17 আপডেট পেতে পারে, এমন কয়েকটি সম্ভাব্য OnePlus ফোনের লিস্ট ফাঁস হয়েছে। OnePlus 11, OnePlus Open, OnePlus 12, OnePlus 12R, OnePlus 13, OnePlus 13R, OnePlus 13s, OnePlus 15, এবং OnePlus 15R নতুন ColorOS 17 আপডেট পাবে। কোম্পানির মিড-রেঞ্জ ফোনগুলির মধ্যে Nord 4, Nord 5, Nord CE 5, Nord 6, OnePlus Nord CE 6, ও Nord CE 6 Lite নতুন Android 17 ভিত্তিক ColorOS 17 আপডেট পাবে।
  • Realme ব্যবহারকারীদের জন্য বড় খবর, আপনার স্মার্টফোন মিশে যাবে Oppo-এর সফটওয়্যারে
    ভবিষ্যতে ভারতে লঞ্চ হওয়া রিয়েলমির সব ডিভাইসে Realme UI-এর পরিবর্তে ColorOS 17 প্রি-ইনস্টল করা থাকবে। এই পদক্ষেপের কারণে দুই সংস্থার গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে খরচ কমবে। Oppo ও Realme দুটি পৃথক ইউজার ইন্টারফেস রাখার বদলে একটি অভিন্ন সফটওয়্যার প্ল্যাটফর্ম ব্যবহার করবে। ফলে নতুন ফিচার যোগ করা ও সফটওয়্যার আপডেটের প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
  • OnePlus স্মার্টফোনে আর থাকবে না OxygenOS, বদলে কী আসছে শুনলে অবাক হবেন
    OnePlus আমেরিকা ও ইউরোপের বাজারে স্মার্টফোন বিক্রি বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে। একইসঙ্গে, সংস্থা তাদের স্মার্টফোনের ইউজার ইন্টারফেস হিসেবে OxygenOS-এর পরিবর্তে ColorOS ব্যবহার করার কথা জানিয়েছে। যে সমস্ত মডেল সফটওয়্যার আপগ্রেডের উপযুক্ত, সেগুলোর কাস্টম স্কিন Android 17 ভার্সনের সঙ্গে ColorOS-এ মিশে যাবে। ব্যবহারকারীরা Android 17 ভিত্তিক ColorOS 17 প্রকাশের পর সেই আপডেট ইনস্টল করে নিতে পারবেন।
  • Samsung Galaxy M67 মিড-রেঞ্জে S22 সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসর-সহ লঞ্চ হবে
    Samsung কোম্পানির একটি নতুন ফোন SM-M676K মডেল নম্বরের সঙ্গে গিকবেঞ্চ ডেটাবেসে দেখা গিয়েছে। যদিও ফোনটির অফিসিয়াল নাম উল্লেখ নেই, কিন্তু মডেল নম্বরের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে, ডিভাইসটি Galaxy M67 নামে লঞ্চ হতে পারে। গিকবেঞ্চের লিস্টিং অনুসারে, Samsung Galaxy M67 ব্যবহার করছে Exynos 2200 প্রসেসর, যা S5E9925 কোড দেখে শনাক্ত করা হয়েছে। এটি 8 জিবি র‍্যাম ও Android 17 অপারেটিং সিস্টেমের সঙ্গে লিস্টেড আছে।
  • Android 17: অ্যান্ড্রয়েড 17 ফোনে ঢুকতে শুরু করল, নতুন আপডেটে কী কী সুবিধা মিলবে দেখুন
    Google চারটি বিটা সংস্করণের পর অবশেষে Android 17 আনুষ্ঠানিকভাবে রোলআউট করতে শুরু করেছে। সবার প্রথমে Pixel স্মার্টফোনে নতুন অপারেটিং সিস্টেম চালু হচ্ছে। স্ক্রিন রিয়্যাকশন ফিচারের মাধ্যমে থার্ড পার্টি অ্যাপ ছাড়াই স্ক্রিন রেকর্ডিংয়ের সঙ্গে নিজের সেলফি ভিডিও একসঙ্গে ক্যাপচার করতে পারবে। অর্থাৎ, স্ক্রিনে কী ঘটছে তা রেকর্ড করার পাশাপাশি ইউজারের মুখের প্রতিক্রিয়া ছোট ভিডিও ওভারলে হিসেবে দেখা যাবে। নতুন OS আপডেটে Gemini Omni, AudioLM, ও Lyria 3-এর মতো সর্বাধুনিক AI মডেলের অ্যাক্সেস পাওয়া পাবে।

Android 17 - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »