Samsung সেপ্টেম্বর 14 ভারতে Galaxy S26 FE লঞ্চ করেছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S26 FE runs on Android 17-based One UI 9
Samsung Galaxy S26 FE সোমবার ভারতে লঞ্চ হয়েছে। এটি আগস্টের শেষে গ্লোবাল মার্কেটে রিলিজ হয়েছিল। এবার এই ফোনকে ভারতের বাজারে আনল দক্ষিণ কোরিয়ান সংস্থা। এটি Galaxy S26 সিরিজের চতুর্থ মডেল তথা সবচেয়ে কম দামের ফোন। কোম্পানি তাদের নয়া Fan Edition স্মার্টফোনে ফ্ল্যাগশিপ ক্যামেরা, অত্যাধুনিক AI ফিচার্স, এবং হাই-পারফরম্যান্স Exynos 2500 প্রসেসর ব্যবহার করেছে। Samsung Galaxy S26 FE লেটেস্ট Android 17 সফটওয়্যার, অসাধারণ 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, IP68 ওয়াটার রেজিস্ট্যান্স, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, এবং তিনটি কালার অপশনের সঙ্গে এসেছে।
Samsung Galaxy S26 FE ভারতে 79,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। ফোনের আর কোনও মেমোরি কনফিগারেশন নেই। ডিভাইসটি গ্রাফাইট, পেস্তা, এবং ব্লুবেরি রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।
Samsung লঞ্চ অফারে 8,000 টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস দিচ্ছে। পুরনো স্মার্টফোন বদলে নতুন কিনলে বোনাস পাওয়া যাবে। এনবিএফসি (ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান) সংস্থার মাধ্যমে সর্বোচ্চ 30 মাসের নো-কস্ট EMI-এর সুবিধা এবং 3,000 টাকা আপগ্রেড বোনাস মিলবে৷
স্যামসাং গ্যালাক্সি এস26 এফই ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম দিয়ে সজ্জিত। ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচাযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.2 অ্যাপারচার ও 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের সঙ্গে 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, 3x অপটিক্যাল জুম, OIS, ও 30x ডিজিটাল জুমযুক্ত 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা রয়েছে।
Samsung Galaxy S26 FE একটি 6.7 ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড 2X ডিসপ্লের সঙ্গে এসেছে। এর পাঞ্চ হোল কাটআউটের মধ্যে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অবস্থিত। প্যানেলে FHD+ রেজোলিউশন, 1,900 নিট পিক ব্রাইটনেস, এবং 60 থেকে 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট আছে।
স্ক্রিনের উপর কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন দেওয়া হয়েছে। স্ক্রিনের নিচে বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। নতুন ফোনটি তিন ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত এক্সিনোস 2500 প্রসেসর দ্বারা চালিত। হ্যান্ডসেটে Android 17 ভিত্তিক One UI 9 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে।
স্যামসাং সাতটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড প্রদান করবে। আবার 2033 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এতে 4,900mAh ব্যাটারি রয়েছে, যা 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং, এবং ওয়্যারলেস পাওয়ারশেয়ার সাপোর্ট করে। ফোনটি 7.4 মিমি পুরু এবং ওজন 193 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale