Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত

Samsung Galaxy S26 FE হল ফ্ল্যাগশিপ Galaxy S26 সিরিজের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন।

Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত

Photo Credit: Samsung

Samsung Galaxy S26 FE is powered by an Exynos 2500 chipset

হাইলাইট
  • Samsung Galaxy S26 FE ফ্ল্যাগশিপ Exynos 2500 প্রসেসর ব্যবহার করে
  • স্মার্টফোনের সামনে 6.7 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে আছে
  • Samsung Galaxy S26 FE সাতটি মেজর Android আপগ্রেড পাবে
বিজ্ঞাপন

Samsung Galaxy S26 FE অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার লঞ্চ হয়েছে। এটি Galaxy S26 সিরিজের চতুর্থ মডেল তথা সবচেয়ে সস্তা ফোন। Samsung তাদের নতুন Fan Edition স্মার্টফোনে ফ্ল্যাগশিপ স্তরের Exynos 2500 প্রসেসর ব্যবহার করেছে। এটি নতুন Android 17 ভিত্তিক One UI 9 কাস্টম স্কিন দিয়ে সজ্জিত। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি সাত বছর সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে। Samsung Galaxy S26 FE-তে প্রোভিজ্যুয়াল ইঞ্জিন, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, IP68 রেটিং, ওয়্যারলেস চার্জিং, ও Galaxy AI ফিচার্স রয়েছে। ফোনের দাম এবং খুঁটিনাটি নিচে দেওয়া হল।

Samsung Galaxy S26 FE দাম

Samsung Galaxy S26 FE-এর দাম 699 ডলার থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 66,760 টাকার সমান। বেস মডেলে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 8 জিবি + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 799 ডলার (প্রায় 76,300 টাকা)। ফোনটি 512 জিবি স্টোরেজ কনফিগারেশনেও বিক্রি হবে।

ডিভাইসটি গ্রাফাইট, পেস্তা, ও ব্লুবেরি কালার অপশনে উপলব্ধ হবে। সেপ্টেম্বর 4 থেকে গ্লোবাল মার্কেটে সেল শুরু হবে। এটি ভারতের বাজারেও পাওয়া যাবে। তবে প্রতিবেদন লেখার সময় ভারতীয় দাম প্রকাশ হয়নি।

Samsung Galaxy S26 FE ফিচার্স, স্পেসিফিকেশন

Samsung Galaxy S26 FE একটি 6.7 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, ও 1,900 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিসপ্লের উপর কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন দেওয়া হয়েছে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে।

ছবি ও ভিডিয়ো তোলর জন্য, স্যামসাং গ্যালাক্সি এস26 এফই ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম দিয়ে সজ্জিত। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচাযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.2 অ্যাপারচাযুক্ত 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, 3x অপটিক্যাল জুম, OIS, ও 30x ডিজিটাল জুম-সহ 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স নিয়ে গঠিত।

এই ফোনের সামনে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ডিভাইসে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত এক্সিনোস 2500 প্রসেসর দেওয়া হয়েছে, যা 8 জিবি র‍্যাম ও 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। স্যামসাং সাতটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড প্রদান করবে।

Samsung Galaxy S26 FE তার পূর্বসূরী Galaxy S25 FE মডেলের মতো 4,900mAh ব্যাটারি পেয়েছে। এটি 45W ওয়্যার্ড চার্জ ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটি 7.4 মিমি পুরু এবং ওজন 193 গ্রাম। হ্যান্ডসেটে আপডেটেড নাউ ব্রিফ, নাও নাজ, সার্কেল টু সার্চ, মাই ফ্যানক্যাম, ফটো অ্যাসিস্ট, ও নাইটোগ্রাফি ফিচার পাওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »