বাজার কাঁপিয়ে Google Pixel 11 সিরিজ ভারতে লঞ্চ হল, দুর্ধর্ষ ক্যামেরা ও ফিচার্সে বাজিমাত

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 12 অগাস্ট 2026 21:05 IST
হাইলাইট
  • Pixel 11, Pixel 11 Pro, ও Pixel 11 Pro XL তিনটি ফোনেই Tensor G6 চিপ আছে
  • Google Pixel 11 সিরিজের দাম ভারতে 89,999 টাকা থেকে শুরু
  • Pixel 11 Pro ও Pixel 11 Pro XL HiLight LED নোটিফিকেশন সিস্টেম অফার করে

Google Pixel 11 Series is powered by the Tensor G6 chipset

Photo Credit: Google

Google Pixel 11 সিরিজ বুধবার রাতে ভারতে লঞ্চ হয়েছে। সংস্থা একঝাঁক নতুন ফ্ল্যাগশিপ ফোন এ দেশে নিয়ে এসেছে। Pixel 11, Pixel 11 Pro, এবং Pixel 11 Pro XL তিনটি মডেলেই Tensor G6 প্রসেসর, অনবদ্য ট্রিপল রিয়ার ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং, OLED স্ক্রিন, ও Android 17 অপারেটিং সিস্টেম রয়েছে। Google তাদের Pixel 11 Pro মডেলগুলির পিছনের ক্যামেরা মডিউলে বিশেষ লাইটিং সিস্টেম রেখেছে, যার পোশাকি নাম "HiLight"। এটি নোটিফিকেশনের জন্য বিভিন্ন রঙে জ্বলে উঠবে। আগস্ট 20 থেকে তিনটি ফোনই গুগল স্টোর, ফ্লিপকার্ট, ও পার্টনার স্টোরে পাওয়া যাবে।

Google Pixel 11, Pixel 11 Pro, ও Pixel 11 Pro XL দাম

স্ট্যান্ডার্ড Pixel 11 ভারতে 89,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের মূল্য 1,04,999 টাকা। এটি ফ্রস্ট, পেস্তা, হিবিস্কাস, ও অবসিডিয়ান কালার অপশনে উপলব্ধ।

Advertisement

অন্য দিকে, Pixel 11 Pro-এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 1,19,999 টাকা ও 1,34,999 টাকা। Pixel 11 Pro XL-এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের মূল্য যথাক্রমে 1,34,999 টাকা ও 1,49,999 টাকা। ফোন দুটি ক্যানিয়ন, অলিভ, ফগ, ও অবসিডিয়ান (ম্যাট) কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

Pixel 11 Pro ও Pixel 11 Pro XL স্পেসিফিকেশন, ফিচার্স

গুগল পিক্সেল 11 প্রো ও পিক্সেল 11 যথাক্রমে 6.3 ইঞ্চি (1.5K রেজোলিউশন) ও 6.78 ইঞ্চি ডিসপ্লের (QHD+) সঙ্গে এসেছে। দুই স্মার্টফোনেই এলটিপিও ওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস, HDR, ও 16 মিলিয়ন কালার সাপোর্ট করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান।

Pixel 11 Pro ও Pixel 11 Pro XL-এর রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা প্রায় একইরকম। ফোনগুলি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স,  এবং 5x অপটিক্যাল জুম-সহ 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা অফার করে। ক্যামেরায় 120x প্রো জুম, ও 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট আছে। সেলফি ক্যামেরা 42 মেগাপিক্সেলের।

Advertisement

Pro ভার্সনে 4,850mAh ব্যাটারি আছে, যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Pro XL মডেলটি 45W ফাস্ট চার্জিং সহ 5,115mAh ব্যাটারি পেয়েছে। দুই ফোনেই 25W পর্যন্ত Qi2.2 Pixelsnap ওয়্যারলেস চার্জিং ফিচার আছে। ফোনগুলি Android 17 অপারেটিং সিস্টেমে রান করে।  গুগল সাতটি মেজর OS আপগ্রেড প্রদান করবে।

Pixel 11 স্পেসিফিকেশন ও ফিচার্স 

পিক্সেল 11 ফুল-এইচডি+ রেজোলিউশনের 6.3 ইঞ্চি ওলেড ডিসপ্লে পেয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, কর্নিং গরিলা গ্লাস 2 ভিক্টাস প্রোটেকশন, ও HDR অফার করে। ফোনে 4,985mAh ব্যাটারি আছে। এতে 30W ফাস্ট চার্জিং ও 25W Qi2.2 সার্টিফায়েড ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে।

ছবি ও ভিডিয়ো তোলার জন্য, Pixel 11-এর পিছনের প্যানেলে তিনটি ক্যামেরা রয়েছে। এটি ম্যাক্রো ফোকাস এবং f/1.70 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ও 10.8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (5x অপটিক্যাল জুম) দিয়ে সজ্জিত। সামনে একটি 10.5 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

Advertisement

Pixel 11 স্মার্টফোনটি Android 17 সফটওয়্যার দ্বারা পরিচালিত। এটি সাত বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং সিকিউরিটি প্যাচ পাবে বলে নিশ্চিত করা হয়েছে। এই সিরিজের তিনটি ফোনেই ক্যামেরা, ভিডিও, এডিটিং, ও এআই সম্পর্কিত একাধিক সফটওয়্যার ফিচার্স যুক্ত করা হয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Compact and comfortable design
  • Good camera performance
  • Clean and polished Android 17 experience
  • Seven years of software and security updates
  • Bad
  • No variable refresh rate on the display
  • Gaming performance falls behind rivals
  • Still requires charge at the end of the day
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Google Tensor G6
Front Camera 10.5-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 4985mAh
OS Android 17
Resolution 1080x2424 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stunning design
  • Fantastic display
  • Magic Capture is genuinely excellent
  • Rambler is one of the best voice-typing tools on Android, full stop
  • Solid cameras
  • 7 years of OS updates
  • Bad
  • More expensive than last year (Pro XL model)
  • Google AI Pro is now bundled for 6 months instead of a full year
  • HiLight is more of a design element than a useful feature, with no third-party app support
  • Not built for serious gaming
  • Wired charging still behind the competition
 
KEY SPECS
Display 6.80-inch
Processor Google Tensor G6
Front Camera 42-megapixel
Rear Camera 50-megapixel + 48-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB
Battery Capacity 5115mAh
OS Android 17
Resolution 1344x2992 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.