দিওয়ালি সেলে 80,000 টাকার অবিশ্বাস্য ছাড়ে বিক্রি হচ্ছে Google-এর স্মার্টফোন!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 15 অক্টোবর 2025 17:55 IST
হাইলাইট
  • Google Pixel 9 Pro Fold লঞ্চ হওয়ার সময় দাম ছিল 1,72,999 টাকা
  • সমস্ত অফার ধরে 80,000 টাকার বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে
  • পুরনো ফোনে 58,200 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু মিলবে

Google Pixel 9 Pro Fold লঞ্চের সময় দাম 1,72,999 টাকা ছিল

দীপাবলি একেবারে দরজায় কড়া নাড়ছে। এই আলোর উৎসবকে কেন্দ্র করে প্রচুর ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছে বিভিন্ন ব্র্যান্ড। অনলাইনে শত শত সামগ্রীতে চলছে সেল। Flipkart Big Bang Diwali Sale তেমনই হরেক রকমের পণ্যে লোভনীয় ছাড় দিচ্ছে, যার মধ্যে আলাদা করে নজর কাড়ছে স্মার্টফোনের বিভিন্ন ডিল। এখন যদি বলি, ফ্লিপকার্টে একটি স্মার্টফোনে  80,000 টাকার বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, তাহলে হেসে উড়িয়ে দেবেন অনেকেই। কিন্তু না, এমন অফার সত্যি। Google Pixel 9 Pro Fold লঞ্চ প্রাইসের থেকে এতটাই সস্তা হয়েছে। সরাসরি দাম তো কমেছেই, পাশাপাশি বাকি অফার ধরে আরও টাকা বাঁচানোর সুযোগ মিলছে।

Google Pixel 9 Pro Fold মিলছে 80,000 টাকার বেশি ডিসকাউন্টে

Google Pixel 9 Pro Fold ভারতে 2024 সালের আগস্ট মাসে লঞ্চ হয়েছিল। তখন দাম ছিল 1,72,999 টাকা। আর এখন ফোল্ডেবল ফোনটি ফ্লিপকার্টে 99,999 টাকায় বিক্রি  হচ্ছে। অর্থাৎ কোম্পানি 73,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। আবার পুরনো ফোন এক্সচেঞ্জ করলে দাম থেকে 58,200 টাকা পর্যন্ত বাদ যাবে।

SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পিক্সেল 9 প্রো ফোল্ডে 8,500 টাকা অতিরিক্ত ছাড় পাবে। অর্থাৎ ডিসকাউন্টের অঙ্ক পৌঁছে যাচ্ছে 81,500 টাকায়। SBI ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,250 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও, Flipkart Axis এবং Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে যথাক্রমে 4,000 টাকা এবং 7,750 টাকা ছাড় মিলবে। উল্লেখ্য, এই অফার ডিভাইসটির 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের অবসিডিয়ান ব্ল্যাক কালার ভেরিয়েন্টে উপলব্ধ।

Google Pixel 9 Pro Fold স্পেসিফিকেশন

এই ফোল্ডেবল ফোনের বাইরে 6.3 ইঞ্চি ওলেড কভার ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন, 2,700 নিট পিক ব্রাইটনেস, ও 1,080 x 2,424 পিক্সেল রেজোলিউশন অফার করে। অন্য দিকে, ভিতরে 8 ইঞ্চি ফোল্ডেবল ওলেড প্যানেল রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 2,700 নিট পিক ব্রাইটনেস, 2,076 x 2,152 পিক্সেল রেজোলিউশন, ও 373 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। ফোনটিতে 21W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সহ 4,650mAh ব্যাটারি আছে।

Pixel 9 Pro Fold 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Tensor G4 প্রসেসরে চলে। এর সঙ্গে Mali-G715 MC7 জিপিইউ আছে। হ্যান্ডসেটটি সাতটি মেজর Android OS আপগ্রেড পাবে বলে জানিয়েছে গুগল। ফটোগ্রাফির জন্য, রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS ও f/1.7 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5x অপটিক্যাল জুম সহ 10.8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 10.5 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা বর্তমান। মেইন এবং কভার স্ক্রিনে 10 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim and premium IPX8-rated design
  • Bloatware-free software
  • 7 years of software and security updates
  • Tons of AI features to fiddle with
  • Secure face unlock
  • Bad
  • A bit heavy even for a foldable
  • UI stutters randomly
  • Average cameras
  • Only 256GB storage variant
 
KEY SPECS
Display (Primary) 8.00-inch
Processor Google Tensor G4
Front Camera 10-megapixel + 10-megapixel
Rear Camera 48-megapixel + 10.5-megapixel + 10.8-megapixel
RAM 16GB
Storage 256GB
Battery Capacity 4650mAh
OS Android 14
Resolution 2152x2076 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Nord CE6 সিরিজের দুই নতুন ফোন 7 মে ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার্স
  2. 3,000 টাকা ছাড়ে শুরু Infinix Note 60 Pro-এর সেল, এই দামে মধ্যবিত্তের জন্য সেরা ফোন?
  3. Jio আনল 150 টাকার কমে সস্তা রিচার্জ প্ল্যান, চলবে পুরো এক মাস, কী কী সুবিধা পাবেন দেখুন
  4. Realme C81 কম দামে ভারতে আসছে, থাকতে পারে 6,300mAh ব্যাটারি ও বড় ডিসপ্লে
  5. মোবাইল ফটোগ্রাফির সংজ্ঞা বদলে দেবে Vivo X300 FE, ক্যামেরার সাথে লাগানো যাবে লেন্স
  6. AI-এর দাপটে চাকরি বাজারে ধস, 73 হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ে বাড়ছে আতঙ্ক, কাজ হারাবে আরও
  7. Oppo Find X9s Pro ডুয়াল 200MP ক্যামেরা, 7025mAh ব্যাটারি, ও 80W ফাস্ট চার্জের সাথে লঞ্চ হতে পারে
  8. Vivo Y600 Pro: আসছে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন, ফার্স্ট লুক প্রকাশ্যে
  9. Motorola সবচেয়ে সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 125W ফাস্ট চার্জিং, ও 512GB স্টোরেজের ফোন দিচ্ছে, দাম কত
  10. Vivo ভারতে দুই দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল, ক্যামেরা DSLR-এর মতো ছবি তুলবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.