নতুন ভেরিয়েন্টে বাজারে আসছে Honor 10i

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 এপ্রিল 2019 12:12 IST
হাইলাইট
  • Honor 10i ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট
  • থাকছে ট্রিপল ক্যামেরা
  • ফোনে Android 9 অপারেটিং সিস্টেম চলবে

বৃহস্পতিবার রাশিয়ায় Honor 10i এর 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট বিক্রি শুরু হবে

সম্প্রতি রাশিয়ায় লঞ্চ হয়েছিল Honor 10i। লঞ্চের সময় এই ফোনে ছিল 4GB RAM আর 128GB স্টোরেজ। এবার নতুন স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন সামনে এসেছে। সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে 6GB RAM আর 64GB স্টোরেজে এই ফোন দেখা গিয়েছে।

TechAndroids ওয়েবসাইটে প্রথম নতুন ভেরিয়েন্টে Honor 10i লঞ্চের খবর সামনে আসে। গত মাসে রাশিয়ায় কালো, লাল ও নীল রঙে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। সপ্রতি লঞ্চ হওয়া অন্যান্য ফোনের মতোই Honor 10i ফোনের পিছনেও থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। বৃহস্পতিবার রাশিয়ায় Honor 10i এর 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট বিক্রি শুরু হবে। তবে নতুন 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট লবে লঞ্চ হবে জানা যায়নি।

Advertisement

Honor 10i ফোনে থাকছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। Honor 10i ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।

ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 24 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আর একটি 2 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth সাপোর্ট। Honor 10i ফোনে থাকছে একটি 3,400 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Honor 10i, Honor
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  2. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  3. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  4. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  5. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  6. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  7. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  8. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  9. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  10. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.