লঞ্চের আগেই Honor 10i ফোনের স্পেসিফিকেশন দেখে নিন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 মার্চ 2019 13:54 IST
হাইলাইট
  • Honor 10i ফোনে থাকবে 6.21 ইঞ্চি ডিসপ্লে
  • থাকছে মিডরেঞ্জ Snapdragon 710 চিপসেট
  • আর থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা

Honor 10i ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে

Photo Credit: Hi-tech.mail.ru

শিঘ্রই বাজারে আসছে Honor 10i। কোম্পানির মিডরেঞ্জ সিরিজে লঞ্চ হবে এই ফোন। ইতিমধ্যেই রাশিয়ার এক খবরের কাগজে জানানো হয়েছে গত বছর লঞ্চ হওয়া Honor 10 ফোনে কিছু আপগ্রেড সহ লঞ্চ হবে Honor 10i। এই ফোনে থাকবে 6.21 ইঞ্চি ডিসপ্লে আর মিডরেঞ্জ Snapdragon 710 চিপসেট।

সম্প্রতি রাশিয়ার এক ওয়েবসাইটে Honor 10i ফোনের একাধিক ছবি প্রকাশিত হয়েছে। এই ছবিতে Honor 10i ফোনে Honor 10 Lite ফোনের মতো ডিজাইন দেখা গিয়েছে। তবে Honor 10i ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। ছবিতে Honor 10i ফোনের পিছনে গ্লসি ফিনিশ আর ডিসপ্লের উপরে ওয়াটারড্রপ নচ দেখা গিয়েছে।

Advertisement

Honor 10i স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রাশিয়ান ওয়েবসাইটে জানানো হয়েছে Honor 10i ফোনে থাকছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 24 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আর একটি 2 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Honor 10i ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।

এর সাথেই প্রিমিয়াম Honor 20 ফোন লঞ্চের খবর সামনে এসেছে। Honor 20 ফোনে থাকতে পারে ফ্ল্যাগশিপ Kirin 980 চিপসেট আর 3,650 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Honor 10i, Honor
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  2. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  3. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  4. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  5. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  6. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  7. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  8. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  9. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  10. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.