আজ বিক্রি শুরু হচ্ছে; লঞ্চ অফারে কী সুবিধা থাকছে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 জানুয়ারী 2020 17:00 IST
হাইলাইট
  • Honor 9X এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে
  • থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা
  • প্রথম সেলে 4GB মডেলে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে

Flipkart থেকে পাওয়া যাবে Honor 9X

সপ্তাহের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Honor 9X। সপ্তাহের শেষে শুরু হচ্ছে বিক্রি। শনিবার Flipkart থেকে এই স্মার্টফোন বিক্রি শুরু হবে। শনিবার রাত 8 টা থেকে Flipkart Plus গ্রাহকদের জন্য Honor 9X বিক্রি শুরু হতে পারে। যদিও এই বিষয়ে নিশ্চিতভাবে জানায়নি চিনের কোম্পানিটি। মধ্যরাত থেকে সব গ্রাহক Flipkart থেকে Honor 9X কিনতে পারবেন। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ফোনের পিছনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। আর থাকছে একটি  16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। এই ফোনের ভিতরে থাকছে Kirin 710F চিপসেট আর 4,000 mAh ব্যাটারি।

Honor 9X এর দাম ও লঞ্চ অফার

Honor 9X এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 128GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে।

Advertisement

লঞ্চ অফারে প্রথম সেলে 4GB মডেলে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক ডেবিট কার্ড ব্যবহার করে Honor 9X কিনলে অতিরিক্ত  10 শতাংশ ছাড় পাওয়া যাবে।

Honor 9X স্পেসিফিকেশন

Honor 9X ফোনে একটি 6.59 ইঞ্চি ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর Kirin 710F চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Honor 9X ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্স। সঙ্গে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।

Advertisement

কানেক্টিভিটির জন্য Honor 9X ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। Honor 9X ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের ওজন 196.8 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Immersive full-screen display
  • Reliable performance
  • All-day battery life
  • Decent night mode
  • Bad
  • Underwhelming cameras
  • Stutters at gaming
  • EMUI is loaded with bloatware
  • Bulky and unwieldy
 
KEY SPECS
Display 6.59-inch
Processor HiSilicon Kirin 710F
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  2. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  3. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  4. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  5. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  6. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  7. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  8. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  9. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  10. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.