Honor Robot Phone: বিশ্বের প্রথম রোবট ফোন লঞ্চ হচ্ছে মার্চে, পিঠ থেকে বেরোবে ক্যামেরা, নিজেই ঘুরে তুলবে ছবি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 জানুয়ারী 2026 20:56 IST
হাইলাইট
  • Honor Robot Phone এর ক্যামেরা গিম্বল ও একটি রোটেটিং মোটরের সাথে যুক্ত
  • ক্যামেরাটি ফোনের পিছনের দিক থেকে বেরিয়ে আসে
  • Honor Magic V6 ফোল্ডেবলে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকবে

Honor Robot Phone has an AI camera that pops out from its rear camera setup

Photo Credit: Honor

Honor Robot Phone নিয়ে বড় ঘোষণা এল। রোবট ক্যামেরা যুক্ত স্মার্টফোনটি মার্চে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2026)-এ গ্লোবালি লঞ্চ হচ্ছে। বহু প্রত্যাশিত এই ফোনের সাথে Honor Magic V6 মডেলকেও রিলিজের ঘোষণা করা হয়েছে। Honor Robot Phone কনসেপ্টের প্রথম ঝলক গত বছরেই দেখিয়েছিল কোম্পানি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক টেকনোলজির মেলমন্ধন শোরগোল ফেলে দিয়েছিল। এটি গিম্বল-ভিত্তিক ক্যামেরা আর্মের সাথে এসেছে, যা ফোনের পিছনের দিক থেকে বেরিয়ে আসে। তারপর ক্যামেরাটি নিজে থেকেই ঘাড় ঘুড়িয়ে নানা দিক থেকে ছবি কিংবা ভিডিও তুলতে সক্ষম।

Honor Robot Phone মার্চ 1 লঞ্চ হচ্ছে

অনার রোবট ফোন ও অনার ম্যাজিক ভি6 পয়লা মার্চ অফিসিয়ালি লঞ্চ হবে। ভারতীয় সময় রাত 12:30টা থেকে 1:30টার মধ্যে দুই মডেলের উপর থেকে পর্দা সরানো হবে। নিঃসন্দেহে অনুষ্ঠানে যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অনার রোবট ফোন। টিজারে অনুসারে, ডিভাইসটির ক্যামেরা পিঠ থেকে বেরিয়ে এসে মাথার উপরে উঁকি মেরে চারপাশের দৃশ্য লেন্সবন্দি করতে পারবে।

ক্যামেরাটি গিম্বল ও একটি রোটেটিং মোটরের সাথে যুক্ত থাকবে। সংস্থার দাবি, রোবট ফোনে উন্নত রোবোটিক্স, মাল্টি-মোডাল ইন্টেলিজেন্স, এবং নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি একসাথে কাজ করবে। শুনলে অবাক হবেন যে এটি শুধু ছবি তোলা নয়, পরিবেশ ও পরিস্থিতি বুঝে প্রশ্নের উত্তর দিতে পারবে। এই কারণে অনার বলছে, এই স্মার্টফোনে শক্তিশালী AI ব্রেন ও রোবটের মতো চলাফেরার ক্ষমতা মিলবে। ফোনের ক্যামেরা সামনে দাঁড়িয়ে থাকা কুকুর দেখলে সেটি কোন জাতের, তাও জানিয়ে দেবে।

Honor Robot Phone কেমন স্পেসিফিকেশন এবং ফিচার্সের সাথে আসবে, তা এখনও প্রকাশ হয়নি। তবে লঞ্চের তারিখ ঘোষণা হওয়ায় এই বিষয়ক তথ্য শীঘ্রই প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়। অন্য দিকে, Honor Magic V6 হল একটি ফোল্ডেবল ফোন। এটি Snapdragon 8 Elite Gen 5 চিপসেটের সাথে আসছে। 

অনারের আসন্ন ফোল্ডেবল ডিভাইসে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ব্যবহার হবে। এর ক্যামেরা সেটআপে একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে, যা 3.5x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। ফোনটিতে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে একটি ডুয়াল সেল ব্যাটারি — 2,230mAh ও 4,680mAh৷ ব্যাটারিকে 7,200mAh ক্যাপাসিটি হিসেবে প্রচার করা হতে পারে।

Advertisement

প্রসঙ্গত, Honor Magic 8 Pro Air সোমবার স্লিম ডিজাইনের সাথে লঞ্চ হয়েছে। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি মাত্র 6.1 মিলিমিটার পুরু। এটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 16 জিবি র‍্যাম পেয়েছে। ফোনটির সাথে Honor Magic 8 RSR Porsche Design চীনে রিলিজ হয়েছে। এতে 24 জিবি পর্যন্ত র‍্যাম, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, এবং 200 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  2. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  3. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  4. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  5. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
  6. প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
  7. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
  8. দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল
  9. Vivo Y31T 5G স্মার্টফোনের দাম ফাঁস, 7,200mAh ব্যাটারি কত টাকায় দেখুন
  10. SIM Card New Rule: সিম কার্ডের নতুন নিয়ম চালু হল, না মানলে বন্ধ হতে পারে নম্বর
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.