ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Huawei Maimang 8

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 জুন 2019 12:22 IST
হাইলাইট
  • Huawei Maimang 8 ফোনে রয়েছে 1,899 ইউয়ান (প্রায় 19,000 টাকা)
  • ফোনের ভিতরে থাকবে 2.2GHz HiSilicon Kirin 710 অক্টাকোর চিপসেট
  • এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ

Huawei Maimang 8 ফোনে থাকছে Kirin 710 চিপসেট

মার্কিন নিষেধাজ্ঞার কয়েক দিনের মধ্যেই চিনে নতুন স্মার্টফোন লঞ্চ করল Huawei। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Huawei Maimang 8। এই ফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, আর ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ফোনের স্পেসিফিকেশন Huawei P Smart + (2019) ফোনের স্পেসিফিকেশনের সাথে অনেকটাই মিলে যায়। তবে Huawei Maimang 8 ফোনে রয়েছে  6GB RAM আর 128GB স্টোরেজ।

Huawei Maimang 8 এর দাম

Huawei Maimang 8 ফোনে রয়েছে 1,899 ইউয়ান (প্রায় 19,000 টাকা)। দুটি রঙে পাওয়া যাবে এই ফোন। 12 জুন প্রতিবেশি দেশে Huawei এর লেটেস্ট মিডরেঞ্জ ফোনটি বিক্রি শুরু হবে।

Advertisement

Huawei Maimang 8 স্পেসিফিকেশন

Huawei Maimang 8 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9 স্কিন। এই ফোনে রয়েছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকবে 2.2GHz HiSilicon Kirin 710 অক্টাকোর চিপসেট। 4GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে Huawei Maimang 8।

ছবি তোলার জন্য Huawei Maimang 8 তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 24 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। আর থাকছে একটি 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

Huawei Maimang 8 ফোনে রয়েছে 3,400 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য Huawei Maimang 8 ফোনে থাকছে 4G VoLTE, NFC, Bluetooth v4.2, Wi-Fi 802.11 a/b/g/n/ac, USB OTG, FM রেডিও, GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

 
KEY SPECS
Display 6.21-inch
Processor HiSilicon Kirin 710
Front Camera 8-megapixel
Rear Camera 24-megapixel + 16-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3400mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.