ডুয়াল সেলফি ক্যামেরা আর 5G কানেক্টিভিটি সহ লঞ্চ হল Huawei Nova 6

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 6 ডিসেম্বর 2019 13:54 IST
হাইলাইট
  • Huawei Nova 6 আর Nova 6 5G ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে
  • Huawei Nova 6 SE ফোনে iPhone 11 Pro এর মতো ক্যামেরা মডিউল থাকবে
  • শুক্রবার চিনে এই ফোন লঞ্চ হয়েছে

Huawei Nova 6 আর Nova 6 5G ফোনে ডুয়াল সেলফি ক্যামেরা থাকছে

শুক্রবার লঞ্চ হল Huawei Nova 6 আর Nova 6 5G। আজ চিনে এই দুই স্মার্টফোন লঞ্চ করেছে Huawei। প্রিমিয়াম সেগমেন্টের এই দুই ফোনে 5G মোডেম ছাড়া এই দুই ফোনে কোন পার্থক্য থাকছে না। Huawei Nova 6 আর Nova 6 5G ফোনে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরায় থাকছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার করেছে চিনের কোম্পানিটি। একই ইভেন্ট থেকে চিনে Nova 6 SE লঞ্চ করেছে কোম্পানিটি। মিডরেঞ্জ সেগমেন্টে এই ফোন লঞ্চ হয়েছে। Nova 6 SE ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে আর একটি সেলফি ক্যামেরা।

Huawei Nova 6, Nova 6 5G এর দাম

Huawei Nova 6 এর দাম 3,199 ইউয়ান (প্রায় 32,400 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। কালো, নীল ও বেগুনি রঙে এই ফোন পাওয়া যাবে।

Huawei Nova 6 5G ফোনের দাম শুরু হচ্ছে 3,799 ইউয়ান (প্রায় 38,400 টাকা) থেকে। 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে 4,199 ইউয়ান (প্রায় 42,500 টাকা) খরচ হবে। কালো, নীল, বেগুনি ও লাল রঙে পাওয়া যাবে এই ফোন।

Huawei Nova 6 SE এর দাম

Huawei Nova 6 SE এর দাম 2,199 ইউয়ান (প্রায় 22,300 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

Huawei Nova 6 আর Nova 6 5G স্পেসিফিকেশন

Huawei Nova 6 আর Nova 6 5G ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে EMUI 10.0.1 স্কিন চলবে। এই দুই ফোনে থাকছে 6.57 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই দুই ফোনে থাকছে HiSilicon Kirin 990 চিপসেট, 8GB RAM, 256GB পর্যন্ত স্টোরেজ আর Mali-G76 GPU। Nova 6 5G মডেলে থাকছে একটি Balong 5000 5G মোডেম।

ছবি ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য Huawei Nova 6 আর Nova 6 5G ফোনের পিছনে তিনটি করে ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে 40 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল সেন্সর। এই দুই ক্যামেরায় থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই দুই ফোনে থাকছে 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আর 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

Huawei Nova 6 ফোনে থাকছে 4G কানেক্টিভিটি আর 4,100 mAh ব্যাটারি। অন্যদিকে Nova 6 5G ফোনে থাকছে 5G কানেক্টিভিটি আর 4,200 mAh ব্যাটারি।

Huawei Nova 6 SE ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে

Advertisement

Huawei Nova 6 ফোনে থাকছে 4G কানেক্টিভিটি আর 4,100 mAh ব্যাটারি। অন্যদিকে Nova 6 5G ফোনে থাকছে 5G কানেক্টিভিটি আর 4,200 mAh ব্যাটারি।

 
KEY SPECS
Display 6.57-inch
Processor HiSilicon Kirin 990
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 40-megapixel + 8-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4100mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS
KEY SPECS
Display 6.57-inch
Processor HiSilicon Kirin 990
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 40-megapixel + 8-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4200mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS
KEY SPECS
Display 6.40-inch
Processor HiSilicon Kirin 810
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4200mAh
OS Android 10
Resolution 1080x2310 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart সামার সেল শুরু হচ্ছে, খুব সস্তায় iPhone, দেদার ছাড় Apple-এর প্রোডাক্টে
  2. Oppo Find X9 Ultra ও Find X9s দুর্ধর্ষ ক্যামেরা নিয়ে এই তারিখে ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  3. ছবি তুলেই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন? সাবধান, খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  4. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  5. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  6. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  7. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  8. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  9. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  10. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.