48MP ক্যামেরা, 40W ফাস্ট চার্জ সাপোর্ট সহ লঞ্চ হল Huawei Nova 7i

লঞ্চ হল Huawei Nova 7i। এই ফোনের ভিতরে রয়েছে Kirin 810 চিপসেট, 8GB RAM ও 128GB স্টোরেজ।

48MP ক্যামেরা, 40W ফাস্ট চার্জ সাপোর্ট সহ লঞ্চ হল Huawei Nova 7i

Photo Credit: Huawei

Huawei Nova 7i -তে রয়েছে Kirin 810 চিপসেট

হাইলাইট
  • মালয়েশিয়ায় লঞ্চ হয়েছে Huawei Nova 7i
  • থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা
  • 4,200 mAh ব্যাটারির সঙ্গে রয়েছে 40W ফাস্ট চার্জ সাপোর্ট
বিজ্ঞাপন

লঞ্চ হল Huawei Nova 7i। সম্প্রতি মালয়েশিয়ায় এই ফোন নিয়ে এসেছে Huawei। এই ফোনের ভিতরে রয়েছে Kirin 810 চিপসেট, 8GB RAM ও 128GB স্টোরেজ। ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ফোনের কোয়াড রিয়ার ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। গোলাপি, কালো ও সবুজ রঙে পাওয়া যাবে Huawei Nova 7i।

Huawei Nova 7i -এর দাম

মালয়েশিয়ায় Huawei Nova 7i এর দাম 1,099 রিঙ্গিত (প্রায় 18,900 টাকা)। ইতিমধ্যেই এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। 22 ফেব্রুয়ারি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে এই ফোন বিক্রি শুরু করবে Huawei।

ট্রিপল ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A31 (2020)

Huawei Nova 7i স্পেসিফিকেশন

Huawei Nova 7i -তে 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকছে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI 10.0.1 স্কিন চলবে। ফোনের ভিতরে রয়েছে Kirin 810 চিপসেট, 8GB RAM, 128GB স্টোরেজ ও 4,200 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 40W ফাস্ট চার্জ সাপোর্ট।

Huawei Nova 7i -এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/a/ac, Bluetooth 5.0, USB Type-C port ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  2. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  3. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  4. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  5. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  6. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  7. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  8. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  9. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  10. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »