ট্রিপল ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A31 (2020)

শুক্রবার বাজারে এসেছে Oppo A31 (2020)। এই ফোনে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ।

ট্রিপল ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A31 (2020)

Oppo A31 (2020) -তে ওয়াটার-ড্রপ নচ স্টাইল ডিসপ্লে রয়েছে

হাইলাইট
  • এই ফোনে রয়েছে MediaTek Helio P35 চিপসেট
  • ইন্দোনেশিয়ায় Oppo A31 (2020) বিক্রি শুরু হয়েছে
  • সেলফি তোলার জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে
বিজ্ঞাপন

আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে এল Oppo। শুক্রবার বাজারে এসেছে Oppo A31 (2020)। এই ফোনে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ। আপাতত ইন্দোনেশিয়ায় এই ফোন লঞ্চ হয়েছে। নতুন ফোনে রয়েছে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা।

Oppo A31 (2020) -এর দাম

ইন্দোনেশিয়ায় Oppo A31 (2020) বিক্রি শুরু হয়েছে। ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম প্রায় 13,500 টাকা। একাধিক অনলাইন স্টোর থেকে এই ফোন বিক্রি শুরু হয়েছে। কালো ও সাদা রঙে পাওয়া যাবে Oppo A31 (2020)। ভারত সহ অন্যান্য দেশে কবে এই ফোন লঞ্চ হবে তা নিয়ে উচ্চবাচ্য করেনি চিনের কোম্পানিটি।

Reno 3 Pro লঞ্চের দিনক্ষণ জানিয়ে দিল Oppo

Oppo A31 (2020) স্পেসিফিকেশন

Oppo A31 (2020) -এ রয়েছে 6.5 ইঞ্চি  HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ। সঙ্গে রয়েছে 4,230 mAh ব্যাটারি।

এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। ফোনের পিছনে তিনটি ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G/LTE, Wi-Fi, Bluetooth 5.0, MicroUSB পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »