কবে ভারতে আসছে Huawei Y9 Prime 2019?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 জুলাই 2019 11:48 IST
হাইলাইট
  • Huawei Y9 Prime 2019 ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা
  • ফোনের ভিতরে থাকবে HiSilicon Kirin 710F চিপসেট
  • 64GB আর 128GB স্টোরেজে পাওয়া যায় এই স্মার্টফোন

Huawei Y9 Prime 2019 ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা

অগাস্ট মাসের শুরুতেই ভারতে আসছে Huawei Y9 Prime 2019। 1 অগাস্ট ভারতে এই ফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে এই স্মার্টফোন দেখা গিয়েছে। সম্প্রতি লঞ্চ হওয়া একাধিক স্মার্টফোনের মতোই Huawei Y9 Prime 2019 ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকবে FHD+ ডিসপ্লে HiSilicon Kirin 710F চিপসেট। ইতিমধ্যেই একাধিক দেশে এই স্মার্টফোন লঞ্চ করেছে Huawei। থাকছে 128GB স্টোরেজ।

Huawei Y9 Prime 2019 এর সম্ভাব্য দাম

কেনিয়ায় Huawei Y9 Prime 2019 এর দাম 23,499 কেনিয় শিলিং (প্রায় 15,600 টাকা)। 4GB RAM আর 128GB  স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। কালো, সবুজ ও নীল রঙে পাওয়া যাবে Huawei Y9 Prime 2019।

Advertisement

Huawei Y9 Prime 2019 ফোনে থাকছে USB Type-C পোর্ট

Huawei Y9 Prime 2019 স্পেসিফিকেশন

কয়েক মাস আগে ভারতে লঞ্চ হওয়া Huawei Y9 2019 ফোনে আপগ্রেড হিসাবে লঞ্চ হবে এই স্মার্টফোন। Huawei Y9 Prime 2019 ফোনে থাকবে 6.59 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে HiSilicon Kirin 710F চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য Huawei Y9 Prime 2019 ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা ব্যবহার করেছে Huawei।

বিশ্বব্যাপী অন্যান্য দেশে 64GB আর 128GB স্টোরেজে পাওয়া যায় এই স্মার্টফোন। কানেক্টিভিটির জন্য Huawei Y9 Prime 2019 এ রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS আর USB Type-C পোর্ট। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর থাকছে 4,000 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  2. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  3. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  4. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  5. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  6. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  7. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  8. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  9. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  10. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.