শুরু হল Huawei Y9 Prime 2019 প্রি-অর্ডার: দাম, স্পেসিফিকেশন ও অফার

বিজ্ঞাপন
Tasneem Akolawala, আপডেট: 5 অগাস্ট 2019 17:18 IST
হাইলাইট
  • গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Huawei Y9 Prime 2019
  • Huawei Y9 Prime 2019 এর দাম 15,990 টাকা
  • 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে

Huawei Y9 Prime 2019 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Huawei Y9 Prime 2019। এবার এই ফোনের প্রি-বুকিং শুরু করল চিনের কোম্পানিটি। ভারতে শুধুমাত্র  128GB স্টোরেজে লঞ্চ হয়েছে এই ফোন। Huawei Y9 Prime 2019 প্রি-অর্ডার করলে Huawei Sport BT হেডফোন আর 15,600 mAh পাওয়ার ব্যাঙ্ক বিনামূল্যে পাওয়া যাবে। এই দুই প্রোডাক্টের মিলিত দাম 4,598 টাকা।  সম্প্রতি লঞ্চ হওয়া একাধিক স্মার্টফোনের মতোই Huawei Y9 Prime 2019 ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকবে FHD+ ডিসপ্লে HiSilicon Kirin 710 চিপসেট।

Huawei Y9 Prime 2019 এর সম্ভাব্য দাম

ভারতে Huawei Y9 Prime 2019 এর দাম 15,990 টাকা। 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।সবুজ ও নীল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। অফলাইনে ক্রোমা আর পুর্ভিকা থেকে প্রি-অর্ডার করা যাচ্ছে এই ফোন। 7 অগাস্ট Amazon.in থেকে অনলাইনে এই ফোন বিক্রি শুরু করবে Huawei।

Advertisement

Huawei Y9 Prime 2019 স্পেসিফিকেশন

কয়েক মাস আগে ভারতে লঞ্চ হওয়া Huawei Y9 2019 ফোনে আপগ্রেড হিসাবে লঞ্চ হবে এই স্মার্টফোন। Huawei Y9 Prime 2019 ফোনে থাকবে 6.59 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে HiSilicon Kirin 710 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Huawei Y9 Prime 2019 ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা ব্যবহার করেছে Huawei।

বিশ্বব্যাপী অন্যান্য দেশে 64GB আর 128GB স্টোরেজে পাওয়া যায় এই স্মার্টফোন। কানেক্টিভিটির জন্য Huawei Y9 Prime 2019 এ রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS আর USB Type-C পোর্ট। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর থাকছে 4,000 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  2. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  3. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  4. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  5. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  6. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  7. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  8. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  9. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  10. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.