16MP পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Huawei Y9 Prime 2019

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 অগাস্ট 2019 16:23 IST
হাইলাইট
  • Huawei Y9 Prime 2019 ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা
  • এই ফোনে থাকবে FHD+ ডিসপ্লে HiSilicon Kirin 710 চিপসেট
  • 7 অগাস্ট এই ফোন বিক্রি শুরু হবে

Huawei Y9 Prime 2019 ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা

মাসের প্রথম দিন ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করল Huawei। বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে Huawei Y9 Prime 2019। সম্প্রতি লঞ্চ হওয়া একাধিক স্মার্টফোনের মতোই Huawei Y9 Prime 2019 ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকবে FHD+ ডিসপ্লে HiSilicon Kirin 710 চিপসেট। সম্প্রতি কেনিয়ায় এই ফোন বিক্রি শুরু করেছিল Huawei। এই ফোনে থাকছে 128GB স্টোরেজ।

Huawei Y9 Prime 2019 এর সম্ভাব্য দাম

ভারতে Huawei Y9 Prime 2019 এর দাম 15,990 টাকা। 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।সবুজ ও নীল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 7 অগাস্ট ভারতে এই ফন বিক্রি শুরু করবে Huawei। শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে Y9 Prime 2019।

Advertisement

Huawei Y9 Prime 2019 স্পেসিফিকেশন

কয়েক মাস আগে ভারতে লঞ্চ হওয়া Huawei Y9 2019 ফোনে আপগ্রেড হিসাবে লঞ্চ হবে এই স্মার্টফোন। Huawei Y9 Prime 2019 ফোনে থাকবে 6.59 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে HiSilicon Kirin 710 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Huawei Y9 Prime 2019 ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা ব্যবহার করেছে Huawei।

বিশ্বব্যাপী অন্যান্য দেশে 64GB আর 128GB স্টোরেজে পাওয়া যায় এই স্মার্টফোন। কানেক্টিভিটির জন্য Huawei Y9 Prime 2019 এ রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS আর USB Type-C পোর্ট। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর থাকছে 4,000 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. AI এতটাই শক্তিশালী যে প্রকাশ করলেই বিপদ, নতুন মডেল নিয়ে উদ্বেগে OpenAI ও Anthropic
  2. Motorola Edge 70 Neo: 35 হাজারের কমে মোটোরোলার নতুন ফোন হাজির
  3. Jio-র হ্যাপি নিউ ইয়ার অফারে 15 টাকা থেকে আনলিমিটেড 5G, আর কী সুবিধা
  4. বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড ভেঙে GTA 6 এবার নিষেধাজ্ঞার মুখে
  5. Nvidia-র CEO পদে ফিরলেন জেনসেন হুয়াং, বড় সিদ্ধান্ত মার্কিন চিপ নির্মাতার
  6. Samsung Galaxy S27 Pro লিস্টেড হল ভারতের BIS ওয়েবসাইটে, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
  7. AI মডেলের বুদ্ধিমত্তা মাপতে Perplexity স্কোরকে অভিন্ন মাপকাঠি করার প্রস্তাব OpenAI-এর
  8. Samsung-এর 9 বছরের রীতির অবসান, প্রতি বছর আর আসবে না নয়া স্মার্টওয়াচ
  9. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  10. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.