দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 9 অক্টোবর 2026 20:13 IST
হাইলাইট
  • Infinix GT 50 Pro চারটি আরজিবি লাইট স্ট্রিপের সঙ্গে আসছে
  • এটি ভারতের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত স্মার্টফোন
  • Infinix GT 50 Pro গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল গত এপ্রিলে

Infinix GT 50 Pro will feature a HydroFlow Liquid Cooling system

Photo Credit: Infinix

Infinix GT 50 Pro অক্টোবর মাসে ভারতে লঞ্চ হবে। শুক্রবার সংস্থা অফিশিয়ালি লঞ্চের তারিখ ঘোষণা করেছে। ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল গত এপ্রিলে।ইনফিনিক্স দাবি করছে, এটি ভারতের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত স্মার্টফোন। কুলিং সিস্টেমটি স্মার্টফোনের পিছনের স্বচ্ছ প্যানেলের ভিতর দিয়ে দেখা যাচ্ছে। ফোনের উপরের দুই প্রান্তে দুটি প্রেশার-সেন্সিটিভ শোল্ডার বাটন দেওয়া হয়েছে, যার পোশাকি নাম GT Trigger 2.0। এই বোতাম দুটির সাহায্যে ফোনে গেম খেলার সময় গেমিং কন্ট্রোলারের মতো অভিজ্ঞতা মিলবে। Infinix GT সিরিজের এই গেমিং ফোন দুটি রঙে বিক্রি হবে। এটি ফ্লিপকার্টে পাওয়া যাবে।

Infinix GT 50 Pro ভারতে লঞ্চের তারিখ

Infinix GT 50 Pro ভারতে অক্টোবর 27 লঞ্চ হবে বলে ঘোষণা হয়েছে। ডিভাইসটি ব্ল্যাক অ্যাবিস ও রেড ব্লেজ রঙের বিকল্পে পাওয়া যাবে। প্রতিটি রঙের সঙ্গে ফোনের ভিতরে থাকা লিকুইড কুলিং সিস্টেমের রঙের সাদৃশ্য রাখা হয়েছে। ব্ল্যাক অ্যাবিস ভ্যারিয়েন্টে সবুজ রঙের লিকুইড কুলিং সিস্টেম দেখা যাবে।

অন্য দিকে, রেড ব্লেজ ভ্যারিয়েন্টে লাল রঙের লিকুইড কুলিং সিস্টেম রয়েছে। ফোনের পিছনে স্বচ্ছ অংশের মাধ্যমে কুলিং চ্যানেলগুলি বাইরে থেকে চোখে পড়বে। ডিজাইনে আলাদা মাত্রা যোগ করেছে মেকানিক্যাল লাইটিং ওয়েভস প্রযুক্তি। এতে চারটি আরজিবি লাইট স্ট্রিপ সাজানো হয়েছে। ফোনে কল এলে, গেম খেলার সময় বা গান চালালে আলো জ্বলে উঠবে।

কোম্পানি এখনও প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে বা ব্যাটারি সম্পর্কিত তথ্য প্রকাশ করেনি। প্রসঙ্গত, ইনফিনিক্স জিটি 50 প্রো গ্লোবাল মডেলের সামনে 6.78 ইঞ্চি এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 340 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন, ও 4,500 নিট পিক ব্রাইটনেস অফার করে।

ডিভাইসে হাই-পারফরম্যান্স MediaTek Dimensity 8400 Ultimate প্রসেসর ব্যবহার করা হয়েছে৷ ফোনে থাকা 6,500mAh ব্যাটারি 45W ওয়্যার্ড চার্জিং ও 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে৷ হ্যান্ডসেটে OIS, PDAF, এবং অটোফোকাস-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে।

Advertisement

সেলফি ও ভিডিও চ্যাটের জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। এটি ইনফিনিক্সের নিজস্ব নেটওয়ার্কিং চিপ, X-Axis লিনিয়ার মোটর, IP64 রেটিং, ডুয়াল স্পিকার, Dolby Atmos, ও ইনফ্রারেড ব্লাস্টার পেয়েছে।

ফোনের ভারতীয় ভার্সনেও একই স্পেসিফিকেশন ও ফিচার্স থাকবে বলে আশা করা হচ্ছে। Infinix GT 50 Pro এখন ইন্দোনেশিয়াতে পাওয়া যাচ্ছে। যেখানে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 69,98,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, যা ভারতীয় মুদ্রায় প্রায় 37,777 টাকার সমান। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.