বাজেটে কিলার ফোন আনছে Infinix, লঞ্চ 16 আগস্ট, প্রিমিয়াম লুকস ও ফিচার্সে মন জিতবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 13 অগাস্ট 2025 20:18 IST
হাইলাইট
  • Infinix Hot 60i 5G চারটি রঙে পাওয়া যাবে
  • এই ফোনে 6,000mAh ব্যাটারি থাকবে
  • Infinix Hot 60i 5G এর ফ্রেম IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট

Infinix Hot 60i 5G ডুয়াল রিয়ার ক্যামেরা ও ম্যাট ফিনিশ ব্যাক প্যানেলের সঙ্গে আসছে

Photo Credit: Flipkart

Infinix Hot 60i 5G জল্পনার অবসান ঘটিয়ে আগস্টেই লঞ্চ হচ্ছে। আজ সংস্থার তরফে ফোনটির লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সঙ্গে বেশ কিছু স্পেসিফিকেশনও প্রকাশ করেছে সংস্থা। সম্প্রতি Infinix Hot 60i 5G এর প্রসেসর এবং ব্যাটারির ক্ষমতা প্রকাশ হয়েছিল। আর এখন, একটি ই-কমার্স প্ল্যাটফর্মের মাইক্রোসাইট থেকে হ্যান্ডসেটটির আরও তথ্য সামনে এসেছে। এটি কম দামে ক্রেতাদের প্রিমিয়াম স্টাইল ও দুর্দান্ত ফিচার্স উপহার দেবে। নতুন ফোনটিতে রিভার্স চার্জিং, বিনা নেটওয়ার্কে কল করার ব্যবস্থা (ওয়াকি-টকি কানেক্টিভিটি), IP64 জলরোধী কাঠামো, ইনফিনিক্স AI ফিচার্স, ও ম্যাট ফিনিশ ব্যাক প্যানেল (ব্ল্যাক) থাকবে বলে জানানো হয়েছে।

Infinix Hot 60i 5G ভারতে লঞ্চের তারিখ ও সম্ভাব্য দাম

ফ্লিপকার্টের একটি ডেডিকেটেড মাইক্রোসাইট অনুসারে, Infinix Hot 60i 5G ভারতে আগস্ট 16 লঞ্চ হবে। এটি চারটি রঙের বিকল্পে পাওয়া যাবে — শ্যাডো ব্লু, মনসুন গ্রিন, স্লিক ব্ল্যাক এবং প্লাম রেড। ফোনটি Flipkart এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। উল্লেখ্য, জুন মাসে বাংলাদেশে ডিভাইসটির 4G প্রতিরূপ উন্মোচন করা হয়েছিল। 6 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ সহ বেস ভেরিয়েন্টের দাম ছিল 13,999 বাংলাদেশী টাকা, যা ভারতীয় মুদ্রায় প্রায় 10,000 টাকা। 5G মডেলটি ভারতে তার সমান অথবা বেশি দামে লঞ্চ হবে বলে অনুমান করা যায়। 

Infinix Hot 60i 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Infinix Hot 60i 5G এর সামনে HD+ রেজোলিউশনের 6.75 ইঞ্চি ডিসপ্লে থাকবে যা 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি MediaTek Dimensity 6400 চিপসেট দ্বারা পরিচালিত হবে। প্রসেসরটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 4,50,000+ পয়েন্ট স্কোর করেছে। চিপটি 4 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে আসবে। র‍্যাম ভার্চুয়ালি 8 জিবি (4 জিবি + 4 জিবি) পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

ইনফিনিক্স হট 60আই 5G মডেলে 6,000mAh ব্যাটারি থাকবে। কোম্পানি দাবি করেছে, ব্যাটারিটি 128 ঘন্টা মিউজিক প্লেব্যাক অফার করবে। এটি 41.2 ঘন্টা ভয়েস কলিং অফার করবে বলেও জানানো হয়েছে। রিভার্স চার্জিং ফিচার থাকার ফলে ফোন দিয়ে অন্য বৈদ্যুতিন ডিভাইস চার্জ দিতে পারবেন। এটি 1600 বার চার্জ ও ডিসচার্জ করা যাবে।

ছবি ও ভিডিয়ো তোলার জন্য, Infinix Hot 60i 5G এর ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। এর মধ্যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, সেকেন্ডারি লেন্স, ও ডুয়াল-এলইডি ফ্ল্যাশ লাইট মিলবে। ক্যামেরাটি এইচডিআর এবং প্যানোরামা মোডের সাথেও আসবে। রিয়ার প্যানেলে আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ড থাকবে এবং প্যানেলটি ম্যাট ফিনিশে আসবে।

ইনফিনিক্সের নতুন ফোনটিকে ধুলো ও জল থেকে রক্ষা করার জন্য IP64 রেটিং থাকবে। সংস্থা আরও বলেছে, ফোনটিতে ওয়াকি-টকি ফিচারও মিলবে। ব্লুটুথের মাধ্যমে দু'টি ইনফিনিক্স ফোনের মধ্যে যোগাযোগ করা যাবে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ইনফিনিক্স AI ফিচারও রয়েছে। এর সঙ্গে সার্কেল টু সার্চ, AI ইরেজার, AI এক্সটেন্ডার পাওয়া যাবে। হ্যান্ডসেটটি Android 15-নির্ভর XOS 15 কাস্টম সফটওয়্যারে রান করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google I/O 2026: জিমেইলে AI বিপ্লব, টাইপ করে মেইল খোঁজার দিন শেষ, এল Gmail Live ফিচার
  2. Redmi Turbo 5 জুনের শুরুতে ভারতে আসছে, থাকবে 100W ফাস্ট চার্জিং ও দুর্ধর্ষ প্রসেসর
  3. itel A100 Pro মাত্র 8,999 টাকায় লঞ্চ হল, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে কল, কীভাবে?
  4. Vivo S60 সিরিজ মে 29 লঞ্চের ঘোষণা হল, অভিনব ডিজাইন, 90W ফাস্ট চার্জিং ও 7,200mAh ব্যাটারি থাকবে
  5. Oppo Reno 16 সিরিজের ফার্স্ট লুক এল প্রকাশ্যে, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে লঞ্চ
  6. Vivo S2: সাত বছর পর ভারতে Vivo S সিরিজের প্রত্যাবর্তন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে এল
  7. Moto G37 এবং G37 Power ভারতে লঞ্চ হল, বাজেটে 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  8. Xiaomi 17T: চার বছর পর দেশে ফিরছে Xiaomi T সিরিজের ফোন, দুর্ধর্ষ ক্যামেরা, শক্তিশালী প্রসেসর থাকবে
  9. Samsung Galaxy M47 ও Galaxy F70 Pro শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  10. Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.