ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা

2025 সালের সেপ্টেম্বরে Optiemus Infracom-এর সঙ্গে যৌথ সংস্থা বা জয়েন্ট ভেঞ্চার গড়ার ঘোষণা করেছিল Nothing।

ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা

Photo Credit: X/Carl Pei

হাইলাইট
  • CMF ব্র্যান্ডের 51.1 শতাংশ মালিকানা থাকবে Optiemus গোষ্ঠীর হাতে
  • CMF-এর প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, গবেষণা, ও উন্নয়ন হবে ভারতেই
  • Nothing ও Optiemus মিলে CMF-এর নতুন পরিকাঠামো গড়বে
বিজ্ঞাপন

লন্ডন ভিত্তিক Nothing থেকে আলাদা হয়ে CMF যে ভারতীয় সংস্থার পরিণত হচ্ছে, তা গতকালই ঘোষণা করেছিলেন Nothing-এর সহ প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) কার্ল পেই। আজ, মঙ্গলবার কোম্পানি জানিয়েছে যে, ভারতের Optiemus গোষ্ঠীর সঙ্গে তাদের জয়েন্ট ভেঞ্চার আরও বড় করা হচ্ছে। তাদের স্মার্টফোন উৎপাদন, মালিকানা, রিচার্স, ও ডেভেলপমেন্টের কাজ ভারতেই সিএমএফ-এর অধীনে পরিচালিত হবে। 2025 সালের সেপ্টেম্বরে Optiemus Infracom-এর সঙ্গে যৌথ সংস্থা বা জয়েন্ট ভেঞ্চার গড়ার ঘোষণা করেছিল নাথিং। এখন জানা গিয়েছে, সংস্থার সিরিজ A ফান্ডিং রাউন্ডে অংশগ্রহণ করে অংশীদারিত্ব বাড়াবে Optiemus।

CMF ব্র্যান্ডের 51.1 শতাংশ শেয়ার কিনবে Optiemus

নাথিং জানিয়েছে, ভারতের অপটিমাস গোষ্ঠীর সঙ্গে তাদের বর্তমান স্ট্রাটেজিক ম্যানুফ্যাকচারিং জয়েন্ট ভেঞ্চার আরও সম্প্রসারণ হচ্ছে। সিএমএফ-এর জন্য আয়োজিত হতে চলা প্রাথমিক বিনিয়োগ রাউন্ডে অংশ নেবে দেশীয় বৈদ্যুতিন পণ্য নির্মাতাটি। নাথিং বলছে, এটি সিএমএফ-কে একটি স্বতন্ত্র স্মার্টফোন হিসেবে গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ব্র্যান্ডের আরও দাবি, নাথিং এবং অপটিমাসের এই পার্টনারশিপের ফলে ম্যানুফ্যাকচারিং, ওনারশিপ, গবেষণা, এবং উন্নয়নের পুরোটাই ভারতীয় সংস্থা হতে চলা সিএমএফ-এর অধীনে আনা সম্ভব হবে। প্রস্তাবিত জয়েন্ট ভেঞ্চারে নাথিং অংশীদার ও স্ট্রাটেজিক পার্টনার হিসেবে যুক্ত থাকবে। অপটিমাসের হাতে 51.1 শতাংশ শেয়ারহোল্ডিং থাকবে।

গত বছর নাথিং ও অপটিমাস গ্রুপের মধ্যে যে চুক্তি হয়েছিল, তারই পরবর্তী পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ। এর মাধ্যমে ভারতকে একটি গুরুত্বপূর্ণ প্রোডাকশন হাব হিসেবে গড়ে তোলা হবে। পেই বলেছিলেন, CMF-এর নিজস্ব কর্মী এবং রিসার্চ ও ডেভেলপমেন্ট দল থাকবে।ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ক্যামেরা প্রকৌশল, সফটওয়্যার, কানেক্টিভিটি, ও কম্পোনেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করা হবে।

জানা গিয়েছে, CMF ওই ছয়টি ক্ষেত্রকে একসঙ্গে নিয়ে ভারতের প্রথম ফুল-স্ট্যাক স্মার্টফোন রিচার্স ও ডেভেলপমেন্ট ক্যাপাসিটি তৈরি করবে। কার্লের মতে, ভারতে দক্ষ প্রযুক্তিবিদ, বড় ক্রেতার বাজার, ও উন্নত উৎপাদন ব্যবস্থার অভাব নেই। বৈদ্যুতিন পণ্য শিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সমস্ত রসদ দেশে মজুত আছে।

পেই বলেন, "এবার অপটিমাসের সাথে মিলে CMF-এর মাধ্যমে সেই পরিকল্পনা ভারতে বাস্তবায়ন করতে চাই আমরা। এখানে পণ্য তৈরি হলেও, লক্ষ্য থাকবে গোটা বিশ্বের জন্য।" চীনে স্মার্টফোন শিল্প এবং সরবরাহকারী সংস্থাগুলির পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে চাহিদা নির্ভর মডেল বড় ভূমিকা নিয়েছিল। এখন তার কিছুটা ভারতেও অনুসরণ করতে চায় নাথিং ও অপটিমাস।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »