OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন

OnePlus N6 Lite ভারতে Unisoc T7250 প্রসেসর, 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ও মেমরি কার্ড সাপোর্টের সঙ্গে এসেছে।

OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন

Photo Credit: OnePlus

OnePlus N6 Lite 4G has a 7,000mAh battery

হাইলাইট
  • OnePlus N6 Lite পাওয়ারফুল 7,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • এই ফোনের সামনে 120Hz এলসিডি ডিসপ্লে রয়েছে
  • ভারতে OnePlus N6 Lite হল কোম্পানির সবচেয়ে কম দামের ফোন
বিজ্ঞাপন

OnePlus N6 Lite মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। এটি দেশের বাজারে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন। এতে শক্তিশালী 7,000mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। সংস্থার দাবি, এটি 6 বছর ভাল স্বাস্থ্য ধরে রাখতে সক্ষম হবে। ব্যাটারি একবার চার্জে সর্বোচ্চ 3 দিন ব্যাকআপ দিতে পারবে বলে জানানো হয়েছে। OnePlus N6 Lite মডেলে IP64 রেটিং, 120Hz ডিসপ্লে, ও রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে। ওয়ানপ্লাসের নতুন বাজেট ফোনে 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম, MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, OReality অডিও, AI ইরেজার, ও AI ক্লিয়ার ফেসের মতো ফিচার্স রয়েছে।

OnePlus N6 Lite দাম

OnePlus N6 Lite ভারতে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজের একটাই মেমরি অপশনে লঞ্চ হয়েছে। এটি নিও গ্রীন ও মিডনাইট হাইপ কালার স্কিমের মধ্যে বেছে নেওয়া যাবে। ফোনটি আজ, মঙ্গলবার (সেপ্টেম্বর 22) থেকেই Amazon এবং ওয়ানপ্লাস ইন্ডিয়ার অনলাইন স্টোরে উপলব্ধ হবে। কোম্পানি 3 মাস পর্যন্ত নো-কস্ট EMI ও 750 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে।

OnePlus N6 Lite ফিচার্স ও স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস এন6 লাইট 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে দিয়ে সজ্জিত, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল), ও 900 নিট ব্রাইটনেস (HBM) সাপোর্ট করে। স্ক্রিনে অ্যাকুয়া টাচ ফিচার আছে। তাই আঙুল ভেজা বা তেলতেলে থাকা অবস্থাতেও টাচস্ক্রিন ব্যবহার করা যাবে। ডিভাইসটি অক্টা-কোর Unisoc T7250 চিপসেটে রান করে।

ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে f/2.2 অ্যাপারচার ও অটোফোকাস-সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেলের। ক্যামেরায় নাইট, টাইম-ল্যাপস, হাই-রেজ, ও প্রো-এর মতো শুটিং মোড পাওয়া যাবে। ফোনে UFS 2.2 ফ্ল্যাশ স্টোরেজ রয়েছে। মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

OnePlus N6 Lite মডেলের 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি একবার চার্জে 26.8 ঘন্টা ইউটিউব ভিডিও প্লেব্যাক অফার করবে। সংস্থা আরও দাবি করছে যে, ফুল চার্জে 8.47 ঘন্টা গেম খেলা, 49.7 ঘন্টা ভয়েস কল, এবং 14.4 ঘন্টা ভিডিও কলে ফোনে কথা বলা যাবে। ব্যাটারি 15W ওয়্যার্ড চার্জিং ও 5W রিভার্স চার্জিং সমর্থন করে।

ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোনের অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন, ই-কম্প্যাস, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 10x ডিজিটাল জুম, 3.5 মিমি অডিও জ্যাক, ডুয়াল সিম কার্ড স্লট, ইত্যাদি। ক্রেতারা ফোনের বক্সেই চার্জার ও টাইপ-এ টু টাইপ-সি কেবল পাবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »